ঢাকাThursday , 9 July 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সাতক্ষীরায় নতুন ২৪ জনসহ ২৯৫ জনের দেহে করোনা শনাক্ত

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 9 July 2020, 21:35

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় গত ২৪ ঘণ্টায় ৭৭ জনের নমুনা টেস্ট করে ২৪ জনের করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। এ নিয়ে সাতক্ষীরা জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২শ’ ৯৫ জনে। এছাড়া জেলায় গত ২৪ ঘণ্টায় ২জন করোনা আক্রান্ত ব্যক্তি সুস্থ হয়েছে। এনিয়ে জেলায় মোট সুস্থ হয়েছেন ১শ’ ১৭ জন। এর আগে জেলায় করোনা ভাইরাসে মোট ৫ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (০৯ জুলাই) সাতক্ষীরার স্বাস্থ্য বিভাগ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের কর্মকর্তা ডা. জয়ন্ত সরকার জানান, ‘আক্রান্ত ব্যক্তিদের বাড়ি লকডাউন করে লাল পতাকা টানিয়ে দেয়া হচ্ছে। এছাড়া সাতক্ষীরা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে আক্রান্ত ব্যক্তিদের সার্বিক স্বাস্থ্য সেবা দেয়া হচ্ছে’।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *