ঢাকাWednesday , 8 July 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

চলন্ত ট্রাক কেড়ে নিল ভাটা শ্রমিকের জীবন

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 8 July 2020, 22:05

পাটকলেঘাটা প্রতিনিধি : পাটকলেঘাটায় ট্রাকের ধাক্কায় শারাফাত হোসেন (১৬) নামের এক ভাটা শ্রমিক নিহত হয়েছে। বুধবার (০৮ জুলাই) বিকেল সাড়ে ৫ টার দিকে পাটকেলঘাটা ওভার ব্রিজের উপর ইটবাহী একটি ট্রাকের ধাক্কায় সে নিহত হয়। নিহত শারাফাত তালা উপজলোর বারাত গ্রামের ফুরকান বিশ্বাসের পুত্র।

প্রত্যক্ষদর্শীরা জানায়, নিহত শারাফাত বাড়ি থেকে বাই সাইকেলযোগে পাটকেলঘাটায় বাজার করতে আসার পথে পাটকেলঘাটা ওভার ব্রিজের উপর পৌঁছালে সাতক্ষীরাগামী একটি ট্রাক (সাতক্ষীরা-ট-১১-০১১০) পিছন থেকে তাকে ধাক্কা দেয়। ধাক্কা খেয়ে ব্রিজের উপর পড়লে মারাত্মক রক্তক্ষরণে ঘটনা স্থলেই সে মারা যায়। স্থানীয়রা ঘাতক ট্রাকটি আটক করলে পাটকলেঘাটা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ট্রাকটি থানা হেফাজতে নিয়ে যায়।

এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহতের লাশ চুকনগর হাইওয়ে পুলিশের নিয়ন্ত্রণে আছে বলে জানিয়েছেন পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী ওয়াহীদ মুর্শেদ জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *