ঢাকাWednesday , 8 July 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কলারোয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 8 July 2020, 21:55

কলারোয়া প্রতিনিধি : কলারোয়া উপজেলায় সীমান্তবর্তী গোয়ালপাড়া গ্রামের খালিদ হোসেনের শিশু পুত্র সাজিম হোসেন (২) পার্শ্ববর্তী চন্দনপুর গ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে মৃত্যু হয়েছে। বুধবার (০৮ জুলাই) বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলার চন্দনপুর গ্রামের নানা আবু তাহেরের বাড়িতে এই ঘটনা ঘটে। পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, গত দুইদিন আগে নানা তার বাড়ি চন্দনপুর গ্রামে নিয়ে যায়। বুধবার দুপুরে শিশু পুত্রের মা বাড়িতে নিয়ে আসার জন্য রওনা দিবে এমনই সময় খবর পাই ছেলে পানিতে ডুবে মারা গেছে।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছিয়ে জানতে পারে বাড়ির পাশে খেলা ধুলা করছিল শিশু সাজিম। খেলার এক পর্যায়ে সে সবার অজান্তে পুকুরের পানিতে ডুবে যায়। অনেক খোঁজাখুঁজির পর এক সময় তার নানার বাড়ির লোকজন মৃত অবস্থায় পুকুর থেকে উদ্ধার করে। এই ঘটনায় পরিবার সহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছ। উল্লেখ থাকে যে একই গ্রামে গত কয়েকদিন আগে আরো এক শিশু পানিতে ডুবে মারা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *