ঢাকাWednesday , 8 July 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সাতক্ষীরায় করোনা উপসর্গে অবসরপ্রাপ্ত স্বাস্থ্য কর্মীর মৃত্যু

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 8 July 2020, 21:51

নিজস্ব প্রতিনিধি : করোনা উপসর্গ নিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাপসপাতালে আমজাদ হোসেন (৬৫) নামের এক অবসরপ্রাপ্ত স্বাস্থ্য কর্মীর মৃত্যু হয়েছে। বুধবার সকাল ১০টায় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশনে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তিনি সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ঈশ^রীপুর গ্রামের গোলাম সরদারের ছেলে।

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিকেল অফিসার ডা. ভবতোষ কুমার মন্ডল বলেন, মঙ্গলবার দুপুরে জ্বর, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে আইসোলেশনে ভর্তি হন অবসরপ্রাপ্ত স্বাস্থ্য কর্মী আমজাদ হোসেন । বুধবার সকাল ১০টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মারা যাওয়ার পর তার নমুনা সংগ্রহ করা হয়েছে। স্বাস্থ্য বিধি মেনে তার লাশ দাফনের অনুমতি দেওয়া হবে। শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(তদস্ত) ইয়াছিন আলম চৌধুরী জানান, তার বাড়িসহ কয়েকটি বাড়ি লক ডাউন করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *