ঢাকাTuesday , 7 July 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

নলতা রওজা শরীফের খাদেমের ইন্তেকালে সাতক্ষীরা প্রেসক্লাবের শোক প্রকাশ

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 7 July 2020, 22:04

প্রেস বিজ্ঞপ্তি : সাতক্ষীরার কালিগঞ্জের নলতা পাক রওজা শরীফের খাদেম আলহাজ্জ মৌলভী আনসারউদ্দিন আহম্মেদ (৮৫) আর নেই। মঙ্গলবার (৭ জুলাই) বিকেল সাড়ে তিনটায় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মেডিকেল কলেজ হাসপাতালের ডা. মানস কুমার মÐল বলেন, ফুসফুসের সমস্যা, কিডনির সমস্যাসহ বিভিন্ন শারীরিক সমস্যা নিয়ে মেডিকেল কলেজ হাসপাতালে গত ১ জুলাই ভর্তি হয়েছিলেন, খাদেম আলহাজ্জ মৌলভী আনসারউদ্দিন আহম্মেদ।

নির্লোভ বিনয়ী, সদালাপী এই মানুষটি আজীবন মানুষের খেদমতে কাজ করে গেছেন। তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে সাতক্ষীরাসহ দেশের বিভিন্ন স্থানে আহছানিয়া মিশনের লাখো লাখো ভক্তদের মাঝে শোকের ছায়া নেমে আসে। আগামী বৃহস্পতিবার বাদ আসর মরহুমের জানাজা নামাজ শেষে নলতা রওজা শরীফে পীর কেবলার সন্তানদের পাশে দাফন করা হবে।

মরহুমের আত্মার মাগফিরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি জি এম নুর ইসলাম, সহ-সভাপতি কাজী শওকত হোসেন ময়না, সাধারণ সম্পাদক মোজাফ্্ফর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক এবিএম মোস্তাফিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক আক্তারুজ্জামান বাচ্চু, অর্থ-সম্পাদক মো: আবুল কালাম, সাহিত্য ও ক্রীড়া সম্পাদক শাকিলা ইসলাম জুঁই, দপ্তর সম্পাদক আহসানুর রহমান রাজীব, নির্বাহী সদস্য বীর মুক্তিযোদ্ধা কালিদাস রায়, হাবিুবর রহমান, রামকৃষ্ণ চক্রবর্তী, কামরুল হাসান, মোহাম্মদ আলী সুজনসহ সাতক্ষীরা প্রেসক্লাবের সকল সদস্যবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *