ঢাকাTuesday , 7 July 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সদর উপজেলা কৃষি অফিসের গাছের চারা বিতরণ ও বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন

admin ঢাকা
আপডেট: 7 July 2020, 21:07

নিজস্ব প্রতিনিধি : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী মুজিব বর্ষ উদযাপন উপলক্ষে প্রতি উপজেলায় ১০০টি করে বৃক্ষের চারা রোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (০৭ জুলাই) বেলা সাড়ে ১২টায় সদর উপজেলা চত্বরে সদর উপজেলা কৃষি অফিসের আয়োজনে সদর উপজেলা চেয়ারম্যান মো. আসাদুজ্জামান বাবুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে এ বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন ও গাছের চারা বিতরণ করেন সাতক্ষীরা ০২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। এ সময় সদর উপজেলা চত্বরে একটি মাল্টা গাছের চারা রোপণ করেন এমপি রবি। এ সময় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শত বার্ষিকী মুজিব বর্ষ উদযাপন উপলক্ষে বিভিন্ন মানুষের মাঝে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. আমজাদ হোসেন, জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মকসুমুল হাকিম, জেলা আওয়ামী লীগের সাবেক প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক শেখ নুরুল হক, পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি মোহাম্মদ আবু সায়ীদ, সদর উপজেলা সমাজসেবা অফিসার শেখ সহিদুর রহমান, পৌর আওয়ামী লীগ নেতা জিয়াউর বিন সেলিম যাদু প্রমুখ। এসময় দলীয় ও সদর উপজেলা কৃষি অফিসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *