ঢাকাTuesday , 7 July 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

প্রধানমন্ত্রী সমাজের পিছিয়ে পড়া অনগ্রসর প্রতিবন্ধীদের নিরাপত্তা বেষ্টনীর মধ্যে আনার উদ্যোগ গ্রহণ করেছেন-এমপি রবি

admin ঢাকা
আপডেট: 7 July 2020, 21:01

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় প্রতিবন্ধী মানুষের মাঝে সহায়ক উপকরণ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (০৭ জুলাই) বেলা ১১টায় সদর উপজেলা মিলনায়তনে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশর সমতা প্রোজেক্টের আওতায় সদর উপজেলা সমাজসেবা অফিসার শেখ সহিদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে প্রতিবন্ধী মানুষের মাঝে সহায়ক উপকরণ বিতরণ করেন সাতক্ষীরা ০২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন,‘বাংলাদেশের প্রতিবন্ধীরা এখন আর ঘরে বসে নেই। শিক্ষা ও প্রশিক্ষণের মাধ্যমে সমাজে সকল কাজে তাদের সম্পৃক্ততা রয়েছে। জননেত্রী শেখ হাসিনা সমাজের সকল পিছিয়ে পড়া অনগ্রসর প্রতিবন্ধীদের নিরাপত্তা বেষ্টনীর মধ্যে আনার উদ্যোগ গ্রহণ করেছেন। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ যে উন্নয়নের মহা-সড়কে তা দেখে বিশ্ব বাংলাদেশকে মডেল হিসেবে অনুকরণ করছে। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশর কর্মকর্তাদের এই মহৎ উদ্যোগের জন্য ধন্যবাদ জানান এমপি রবি।’
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা চেয়ারম্যান মো. আসাদুজ্জামান বাবু, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশর রিজিওনাল ফিল্ড ডিরেক্টর লিনা হাওলাদার প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা অধিদফতরের উপপরিচালক দেবাশিস সরদার, জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মকসুমুল হাকিম, জেলা আওয়ামী লীগের সাবেক প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক শেখ নুরুল হক, পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি মোহাম্মদ আবু সায়ীদ, জেলা সমাজসেবা অধিদফতরের উপপরিচালক সহকারী পরিচালক মো. রোকনুজ্জামান, পৌর আওয়ামী লীগ নেতা জিয়াউর বিন সেলিম যাদু প্রমুখ। এসময় জেলার ২৮ জন প্রতিবন্ধী মানুষের মাঝে সহায়ক উপকরণ বিতরণ করা হয়। এসময় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশর কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র জেলা কো-অর্ডিনেটর প্রতিভা বিকাশ সরদার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *