ঢাকাTuesday , 7 July 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সুলতানপুরে ৪ লক্ষ ৪৪ হাজার টাকা ব্যয়ে নতুন ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন

admin ঢাকা
আপডেট: 7 July 2020, 20:53

রাকিবুল ইসলাম : সাতক্ষীরা পৌরসভার ০৪ নং ওয়ার্ডের সুলতানপুরে নতুন ড্রেন নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (০৭ জুলাই) সকাল ১০টায় সদর উপজেলা সংলগ্ন বীর মুক্তিযোদ্ধা মুনসুর আহমেদের বাড়ির সামনে ব্র্যাকের আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রামের আওতায় ও সাতক্ষীরা পৌরসভার ব্যবস্থাপনায় প্রধান অতিথি হিসেবে কোদাল দিয়ে মাটি কেটে নতুন ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুনসুর আহমেদ। সদর উপজেলা সংলগ্ন বীর মুক্তিযোদ্ধা মুনসুর আহমেদের বাড়ির সামনে থেকে কাজী পাড়ার রাস্তা পর্যন্ত ব্র্যাকের আরবান ডেভালপমেন্ট প্রোগ্রামের আওতায় ও সাতক্ষীরা পৌরসভার ব্যবস্থাপনায় ৩শ’ ৬০ ফুট এ ড্রেন ৪ লক্ষ ৪৪ হাজার টাকা ব্যয়ে নির্মাণ করা হচ্ছে। সাতক্ষীরা পৌরসভার ০৪নং ওয়ার্ডের কাউন্সিলার কাজী ফিরোজ হাসানের প্রচেষ্টায় এলাকাবাসীর দীর্ঘদিনের চাওয়া এ ড্রেনটি নির্মাণ কাজ শুরু হওয়ায় এলাকায় আনন্দের জোয়ার বইতে শুরু করেছে। কাউন্সিলার কাজী ফিরোজ হাসানের কাছে পৌরসভার ০৪নং ওয়ার্ড বাসীর কাক্সিক্ষত চাওয়া পাওয়া শত ভাগ পূরণ হওয়ায় আবারও এলাকাবাসী কাজী ফিরোজ হাসানকেই কাউন্সিলার হিসেবে পেতে চাই। সেজন্য ০৪নং ওয়ার্ডের সকলের কাছে দোয়া চেয়েছে এলাকাবাসী। এ সময় সবই কাউন্সিলার ফিরোজ হাসানের জন্য মন খুলে দোয়া করেন।’ এ সময় সাতক্ষীরা পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি, জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি শেখ নুরুল হক, পৌরসভার ০৪নং ওয়ার্ড কাউন্সিলার কাজী ফিরোজ হাসান, জাতীয় মহিলা সংস্থার সদস্য ও জেলা মহিলা আওয়ামী লীগ নেত্রী শিমুন শামস্, সাবেক ছাত্র নেতা শেখ ইজাজ আহমেদ স্বপন, সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা জি.এম ওয়াহিদ পারভেজ, যুবনেতা আব্দুল্লাহ আল মামুন, সাতক্ষীরা পৌরসভার বস্তি উন্নয়ন কর্মকর্তা জিয়াউর রহমান, এসও সাগর দেবনাথ, ব্র্যাকের আরবান ডেভালপমেন্টের ফিল্ড কো-অর্ডিনেটর হাসান আলী, প্রোগ্রাম অর্গানাইজার শরিফুল আজাদ, রাশিদুল হাসান, সবুজ কুমার দাস, প্রকৌশলী গহর আশিক, কমিউনিটি অর্গানাইজার সাজেদা খাতুন প্রমুখ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *