ঢাকাMonday , 6 July 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

লাঙ্গলঝাড়ায় পাট চাষীদের মাঝে সার ও বীজ বিতরণ

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 6 July 2020, 21:25

লঙ্গলঝাড়া (কলারোয়া) প্রতিনিধি : কলারোয়া উপজেলার লাঙ্গলঝাড়া ইউনিয়নে প্রান্তীক পাট চাষীদের মাঝে পাটের বীজ ও সার বিতরণ করা হয়েছে। সোমবার (০৬ জুলাই) বেলা ১১ টায় কৃষকদের মাঝে এসব সার ও বীজ বিতরণ করেন ইউপি চেয়ারম্যান মাস্টার মো. নুরুল ইসলাম। এদিন ১শ’ ৮১ জন কৃষকের মাঝে ৩ কেজি ফসফেট, ৩ কেজি পটাশ ও ৬ কেজি ইউরিয়া সার বিতরণ করা হয়। এর আগে ওই ১শ’ ৮১ জন কৃষকের মাঝে ১ কেজি করে পাটের বীজ বিতরণ করা হয়েছে।

সার বিতরণকালে ইউপি চেয়ারম্যান মাস্টার নুরুল ইসলাম বলেন, ‘বর্তমানে চলমান মহামারি করোনা ভাইরাসে সাধারণ কৃষকেরা খুবই অসহায় জীবনযাপন করছেন। এই পরিস্থিতিতে কৃষি জমিতে ফসল উৎপাদনে উৎসাহিত করা ও তাদের পাশে থাকার জন্য আমি এই উদ্যোগ গ্রহণ করেছি’।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *