ঢাকাMonday , 6 July 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

দেবহাটায় প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 6 July 2020, 21:17

দেবহাটা প্রতিনিধি : দেবহাটা উপজেলা পরিষদের উদ্যোগে ২০১৯-২০ অর্থ বছরের এডিপির অর্থায়নে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। সোমবার (০৬ জুলাই) বেলা ১১টায় উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া আফরিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে হুইল চেয়ার বিতরণ করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল গণি।

এ সময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও নওয়াপাড়া ইউপি চেয়ারম্যান মুজিবর রহমান, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, উপজেলা প্রকৌশলী রথীন্দ্র নাথ হালদার, উপজেলা ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, সখিপুর ইউপি চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন, পারুলিয়া ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, সদর ইউপি চেয়ারম্যান আবু বকর গাজী, কুলিয়া ইউপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান আসাদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। এদিন ২০জন প্রতিবন্ধীর মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *