ঢাকাSunday , 5 July 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কলারোয়ার কাজিরহাট বাজারের চুরি

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 5 July 2020, 21:45

কলারোয়া প্রতিনিধি : কলারোয়া উপজেলার হেলাতলা ইউনিয়নের কাজিরহাট বাজারের চুরি সংঘটিত হয়েছে। শুক্রবার (৩ জুলাই) দুপুরে বাজারের রাজ ক্রোকারিজে এ চুরি হয়েছে বলে জানান রাজ ক্রোকারিজের প্রোপ্রাইটর লালটু।

তিনি জানান, শুক্রবার প্রয়াত চেয়ারম্যান আব্দুল হামিদ সরদারের রুহের মাগফিরাত কামনা করে প্রত্যেকটা মসজিদে দোয়া অনুষ্ঠান আয়োজন করা হয়। দুপুরে নামাজ পড়ে দোয়া অনুষ্ঠান শেষে ফিরে এসে দেখি আমার দোকানের ক্যাশ টেবিল ভেঙে নগদ ২৫ হাজার টাকা ও মূল্যবান কিছু মালামাল চুরি করে নিয়ে গেছে।

দোকান থেকে আনুমানিক ৪৫ হাজার টাকার ক্ষতি হয়েছে। তবে দোকানের সিসিটিভিতে চোরকে দেখা গেলেও শনাক্ত করা সম্ভব হয়নি। এ বিষয়ে থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে বলে তিনি সাংবাদিকদের জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *