ঢাকাSunday , 16 September 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

মণিরামপুরের ত্রাস পিচ্চি আমিনুর ইয়াবাসহ আটক

admin ঢাকা
আপডেট: 16 September 2018, 21:12

মণিরামপুর (যশোর) প্রতিনিধি: মণিরামপুরের পূর্বাঞ্চল বিশেষ করে মনোহরপুর ইউনিয়নের ত্রাস ও চরমপন্থী দলের সেকেন্ড ইন কমান্ড আমিনুর রহমান (৩০) ওরফে পিচ্চি আমিনুর ইয়াবাসহ যশোর ডিবি পুলিশের হাতে আটক হয়েছে। শনিবার (১৫ সেপ্টেম্বর) দুপুর ৩টায় স্থানীয় কুমারঘাটা বাজারে ডিবি পুলিশ ক্রেতা সেজে ফাঁদে ফেলে আমিনুরকে আটক করে। ভয়ংকর এ চরমপন্থী আটক হওয়ায় এলাকার মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে।
আমিনুর মণিরামপুর উপজেলার ১৭নং মনোহরপুর ইউনিয়নের মনোহরপুর (বয়ারখোলা) গ্রামের আতিয়ার বিশ্বাসের ছেলে। সে ছোটবেলা থেকেই পাশ্ববর্তী গ্রাম কুমারঘাটায় তার নানার বাড়িতে বড় হয়েছে এবং সেখানেই তার অপরাধ জগত গড়ে তুলেছে। আমিনুর নিজ এলাকা কুমারঘাটা, রজিপুর, মনোহরপুর, কপালিয়া, খাকুন্দিসহ বিভিন্ন গ্রামে হুমকি, চাঁদাবাজি, মারামারি, অস্ত্র বেচাকেনা, মাস্তানী, মাদক সিন্ডিকেট, দেহ ব্যবসাসহ নানা অপকর্মের হোতা হিসেবে পরিচিতি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *