ঢাকাFriday , 3 July 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

বেনাপোল সীমান্তে মাদক ব্যবসায়ীর গুলিবিদ্ধ লাশ উদ্ধার

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 3 July 2020, 21:34

বেনাপোল প্রতিনিধি : যশোরের বেনাপোল সীমান্তের বাহাদুরপুর মাঠ থেকে বিএসএফের গুলিতে নিহত রিয়াজুল ইসলাম রিয়া (২৫) নামে এক মাদক ব্যবসায়ীর গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (০৩ জুলাই) দুপুরে বেনাপোল পোর্ট থানা পুলিশ ভারতীয় বাশঘাটা বিএসএফ ক্যাম্পের বিপরীতে বাহাদুরপুর সীমান্ত থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত যুবক বেনাপোল পোর্ট থানার বাহাদুরপুর গ্রামের কাঠু মোড়লের ছেলে।

বেনাপোলের ধান্যখোলা বিজিবি ক্যাম্পের সুবেদার গোলাম সরোয়ার জানায়, ভারতের বাশঘাটা সীমান্তের বিপরীতে বেনাপোলের বাহাদুরপুর মাঠে টহলের সময় দেখতে পায় এক যুবকের গুলিবিদ্ধ লাশ পড়ে আছে। পরে পুলিশকে খবর দিলে পুলিশ তার লাশ উদ্ধার করে। পরে তার পরিচয় শনাক্ত করা হয়। ধারণা করা হচ্ছে ভারত থেকে ফেরার সময় বিএসএফের গুলিতে তার মৃত্যু হয়েছে।

বেনাপোল পোর্ট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান জানান, ‘বিজিবির কাছ থেকে খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। ময়না তদন্তের জন্য যশোর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মৃত দেহের পাশ থেকে ৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। গলায় গুলিবিদ্ধ হয়ে সে মারা যায়’।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *