ঢাকাFriday , 3 July 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আশাশুনিতে সাংবাদিক মুকুলের বাবা শামছুর রহমান শিকারীর মৃত্যু

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 3 July 2020, 21:17

নিজস্ব প্রতিনিধি : আশাশুনি প্রেসক্লাবের সদস্য সাংবাদিক শরিফুজ্জামান মুকুল শিকারীর বাবা শামছুর রহমান শিকারী (৭৫) হৃদ্রোগে আক্রান্ত হয়ে শেষ নিশ্বাস ত্যাগ করেছেন (ইন্না…..রাজিউন)। শুক্রবার (৩ জুলাই) সকাল ৮ টায় উপজেলার বড়দল ইউনিয়নের গোয়ালডাঙ্গা গ্রামের নিজ বাসভবনে তিনি মারা যান। মৃত্যুকালে তিনি মা, স্ত্রী, দুই ছেলে, সাত মেয়ে রেখে গেছেন। মরহুম শামছুর রহমান শিকারী গোয়ালডাঙ্গা বাজার জামে মসজিদের প্রতিষ্ঠাতা সভাপতি ও গোয়ালডাঙ্গা বাজার কমিটির সাবেক সভাপতি ছিলেন।
শুক্রবার বাদ জুম্মা নিজ বাসভবনে জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন করা হয়। সাংবাদিকের বাবার মৃত্যুতে গভীর সমবেদনা, মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সহমর্মিতা জ্ঞাপন করে বিবৃতি দিয়েছেন আশাশুনি প্রেসক্লাবের সভাপতি জিএম আল ফারুক, সাবেক সভাপতি জিএম মুজিবুর রহমান, এসএম আহসান হাবিব, সহ সভাপতি আলী নেওয়াজ, সাধারণ সম্পাদক সমীর রায়, সাংগঠনিক সম্পাদক এসকে হাসানসহ ক্লাবের সকল কর্মকর্তা ও সদস্যবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *