ঢাকাThursday , 2 July 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

উন্নয়নের ধারাবাহিকতা ধরে রাখায় আওয়ামী লীগ পরপর চার বার রাষ্ট্রীয় ক্ষমতায় এসেছে-এমপি রবি

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 2 July 2020, 21:28

নিজস্ব প্রতিনিধি : ধর্ম মন্ত্রণালয় হতে প্রদত্ত সাতক্ষীরার মসজিদ ও মন্দিরের জন্য অনুদান মঞ্জুরির চেক বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (০২ জুলাই) বেলা ১২টায় সদর উপজেলা ডিজিটাল কর্ণারে সদর উপজেলা প্রশাসনের আয়োজনে সদর উপজেলা নির্বাহী অফিসার দেবাশীষ চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে এ স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করেন সাতক্ষীরা-০২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন, ‘বাংলাদেশ আওয়ামী লীগ জন-বান্ধব ও উন্নয়নের সরকার। অগ্রগতি ও উন্নয়নের মহা-সড়কে বর্তমান সরকার। দেশ ও জাতির উন্নয়নে সাফল্য ধরে রাখায় বাংলাদেশ আওয়ামী লীগ পরপর চার বার জনগণের ভালোবাসায় রাষ্ট্রীয় ক্ষমতায় এসেছে। করোনা প্রতিরোধে স্বাস্থ্য বিধি ও সরকারি নির্দেশনা মেনে চলার বিকল্প নেই বলে উল্লেখ করেন তিনি।’

বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা চেয়ারম্যান মো. আসাদুজ্জামান বাবু। ধর্ম মন্ত্রণালয় হতে প্রদত্ত সদর উপজেলার ১৪টি মসজিদে ৪ লক্ষ ৫ হাজার টাকা ও ৪টি মন্দিরের জন্য ৪০ হাজার টাকা অনুদান মঞ্জুরির চেক বিতরণ করা হয়।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সদর থানার অফিসার ইনচার্জ মো. আসাদুজ্জামান, জাতীয় মহিলা সংস্থা সাতক্ষীরার চেয়ারম্যান ও জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জ্যোৎ¯œা আরা, পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি মোহাম্মদ আবু সায়ীদ, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান এস.এম মারুফ তানভীর হোসাইন সুজন, সাপ্তাহিক ইচ্ছেনদী পত্রিকার চিফ এডিটর শেখ তহিদুর রহমান ডাবলু ও পৌর আওয়ামী লীগ নেতা জিয়াউর বিন সেলিম যাদু প্রমুখ। এসময় দলীয় ও সদর উপজেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *