সাতক্ষীরায় ঘুমন্ত ব্যক্তির গলায় ছুরিকাঘাত
নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় শ্বশুর বাড়ির জায়গা-জমিকে কেন্দ্র করে রাতের আধারে ঘুমন্ত ব্যক্তির গলায় ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৩০ জুন) ভোর রাতে সদর উপজেলার ফিংড়ি ইউনিয়নের বালিথা এলাকায় এ ঘটনা ঘটে। ছুরিকাঘাতে আহত সাতক্ষীরা বাস-টার্মিনালের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সালাম। তিনি শহরের পুরাতন সাতক্ষীরার মৃত আব্দুল হাকিমের ছেলে।
আহত শ্রমিক নেতা আব্দুস সালামের স্ত্রী তাহমিনা খাতুন জানান, ‘আমার মামাতো ভাইদের সাথে আমাদের জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এজন্য কয়েকদিন আগে স্বামীর সাথে আমি আমার বাপের বাড়ি এসেছি। ঘটনার রাতে আমি প্রকৃতির ডাকে বাইরে গেলে আমার স্বামীকে হত্যা করার উদ্দেশ্যে আমার মামাতো ভাই মমতাজ, বাবু, জনি ধারালো ছুরি ও দা নিয়ে খুন করার উদ্দেশ্যে অতর্কিত হামলা চালায়। তখন আমি বাইরে থেকে ফিরে এসে তাদেরকে দেখে চিৎকার করতে থাকি। আমার চিৎকার শুনে তখন তারা পালিয়ে যায়। পরে আমার স্বামীকে অজ্ঞান অবস্থায় সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করি। আমি আমার স্বামীকে মারপিটের জন্য সন্ত্রাসীদের আইনের আওতায় এনে শাস্তির দাবি করছি’।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ‘অভিযোগ পেয়েছি তদন্তপূর্বক ব্যবস্থা নেয়া হবে’।

Leave a Reply