ঢাকাTuesday , 30 June 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কলারোয়ায় বিনামূল্যে কৃষি যন্ত্রপাতি বিতরণ

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 30 June 2020, 21:15

মেহেজাবিন সুলতানা : কলারোয়ায় ন্যাশনাল এগ্রিকালচার টেকনোলোজি প্রোগ্রামের (ফেজ-২) আওতায় সিআইজির সদস্যদের মাঝে কৃষি যন্ত্রপাতি বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (৩০ জুন) সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী জেরীন কান্তার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মুস্তফা লুৎফুল্লাহ এসব কৃষি যন্ত্রপাতি বিতরণ করেন।

উপজেলা কৃষি কর্মকর্তা মহসীন আলীর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু। অনুষ্ঠানে উপজেলার চারটি সিআইজি সমিতির সদস্যদের মাঝে ৫ লাখ ৫৩ হাজার টাকা মূল্যের ২টি পাওয়ার টিলার, ১টি রিপার মেশিন (ধান কাটার যন্ত্র), ১টা ব্রি-ওপেন ড্রাম পাওয়ার থ্রেসার বিতরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *