ঢাকাTuesday , 30 June 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কলারোয়ার কেরালকাতা ইউপি চেয়ারম্যান আব্দুল হামিদ সরদার আর নেই

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 30 June 2020, 20:53

কলারোয়া প্রতিনিধি: কলারোয়া উপজেলার কেরালকাতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হামিদ সরদার (৬৫) ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)। চেয়ারম্যান হামিদ বর্তমানে কলারোয়া উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতির দয়িত্ব পালন করে আসছিলেন।
গতকাল মঙ্গলবার (৩০ জুন) বেলা আড়াইটার দিকে ঢাকার একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। তিনি ফুসফুসের ক্যান্সারে চিকিৎসাধীন ছিলেন। মৃত্যুর আগে তার করোনা ভাইরাসের উপসর্গ ছিলো বলে পারিবারিক সূত্র জানায়।
তার মরদেহ ঢাকা থেকে কলারোয়ায়র গ্রামের বড়িতে নিয়ে আসার পর আজ বুধবার সে কোন সময় মরহুমের জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
আলহাজ্ব আব্দুল হামিদ সরদার কলারোয়া উপজেলার কেরালকাতা ইউনিয়নের একাধিকবার নির্বাচিত চেয়ারম্যান। তিনি সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সাবেক সাংগাঠনিক সম্পাদক। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
চেয়ারম্যান আব্দুল হামিদের মৃত্যুতে তার পরিবার সহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এদিকে, আব্দুল হামিদের মৃত্যুতে শোক প্রকাশ ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন বিবৃতি দিয়েছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন, উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক আলিমুর রহমান, উপজেলা আ.লীগের সাবেক সাধারণ সম্পাদক উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু,বঙ্গবন্ধু সৈনিক লীগের কেন্দ্রীয় নেতা সরদার মুজিব, কেরালকাতা ইউপির সাবেক চেয়ারম্যান সম মোরশেদ আলী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কাজী আসাদুজ্জামান সাহাজাদা প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *