ঢাকাSunday , 28 June 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

ভারতে পাচারের সময় সাতক্ষীরা সীমান্তে সাড়ে চার কেজি স্বর্ণ উদ্ধার

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 28 June 2020, 17:26

নিজস্ব প্রতিনিধি : ভারতে পাচারের সময় সাতক্ষীরার কাকডাঙ্গা সীমান্ত এলাকা থেকে চার কেজি ৫শত৪০ গ্রাম স্বর্ণ উদ্ধার করেছে বর্ডার গার্ড (বিজিবি) সদস্যরা। রোববার ভোররাত ৫টার দিকে কেড়াগাছি গফফারের ঘাট এলাকা থেকে এ স্বর্ণ উদ্ধার করা হয়। তবে এ সময় কোন চোরাকারবারীকে আটক করতে পারেনি বিজিবির টহল দলটি।

সাতক্ষীরা ৩৩ বিজিবির অধিনায়ক মোহাম্মদ গোলাম মহিউদ্দীন খন্দকার জানান, স্বর্ণ চোরাচালান হচ্ছে এমন গোপন সংবাদে অভিযান চালায় বিজিবির একটি টহল দল। কাকডাঙ্গা বিওপির টহল কমান্ডার হাবিলদার নূর আলমের নেতৃত্বে টহল দলটি বাংলাদেশ অভ্যন্তরে কেড়াগাছি গফফারের ঘাট এলাকা থেকে ২৪টি স্বর্ণের বার পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে। যার ওজন চার কেজি ৫৪০ গ্রাম। উদ্ধারকৃত স্বর্ণের বর্তমান বাজারমূল্য দুই কোটি ৬৮ লাখ ৫২ হাজার ৬৮৫ টাকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *