ঢাকাSunday , 16 September 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কেশবপুরে ড. আরেফিন সিদ্দিককে সম্মাননা প্রদান

admin ঢাকা
আপডেট: 16 September 2018, 00:04

কেশবপুর (যশোর) প্রতিনিধি: কেশবপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ড. আ.আ.ম.স আরেফিন সিদ্দিককে বাংলাদেশ দলিত মঞ্চের আম্বেদকর সম্মাননা প্রদান করা হয়েছে।
শনিবার (১৫ সেপ্টেম্বর) উপজেলা শহরে আবু শারাফ সাদেক অডিটোরিয়ামে এক বর্ণাঢ্য অনুষ্ঠানে তাকে এই সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানে বাংলাদেশ দলিত মঞ্চের চেয়ারম্যান স্যামুয়েল দাসের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংবর্ধিত ব্যক্তি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ড. আ.আ.ম.স আরেফিন সিদ্দিক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ড. আব্দুস ছাত্তার, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সিনিয়র সহসভাপতি নির্মল রঞ্জন গুহ, বাংলাদেশ আওয়ামী সাংস্কৃতিক ফোরামের কেন্দ্রীয় সহ-সভাপতি এহতেশাম ফিরোজ আলম, উপজেলা ভাইস চেয়ারম্যান নাসিমা সাদেক, মনিরামপুর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মিকাইল হোসেন, মানবাধিকার কর্মী মামুনুর রশিদ লাল্টু, হাসানপুর ইউপি চেয়ারম্যান অধ্যাপক জুলমত আলী, কেশবপুর প্রেসক্লাবের সভাপতি আশরাফ-উজ-জামান খান প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *