ঢাকাFriday , 26 June 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

পাটকেলঘাটার ধানদিয়ায় প্রথম করোনা শনাক্ত: ১০ বাড়ি লকডাউন

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 26 June 2020, 17:10

ধানদিয়া (পাটকেলঘাটা) প্রতিনিধি : পাটকেলঘাটার ধানদিয়া ইউনিয়নে প্রথম একজন করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। আক্রান্ত ব্যক্তি ইউনিয়নের হাফিজ উদ্দিন মোড়লের ছেলে মাও. আব্দুর রশিদ (৬৫)। শুক্রবার (২৬ জুন) বিকেলে পাটকেলঘাটা থানা পুলিশের কুইক রেসপন্স টিমের সদস্য এসআই প্রদ্যুত গোলদার ও এসআই সুব্রত সাহার নেতৃত্বে আক্রান্ত ব্যক্তির বাড়িসহ আশপাশের ১০টি বাড়ি লকডাউন ঘোষণা করা হয়েছে।

পুলিশ সূত্র জানায়, আব্দুর রশিদ মোড়ল বাড়িতে থাকাকালীন সময়ে অসুস্থতাবোধ করায় গত ২৩ জুন নমুনা পরীক্ষা করান। শুক্রবার (২৬ জুন) তার করোনা রিপোর্ট পজিটিভ আসে। তবে তিনি সম্পূর্ণ উপসর্গহীন, শারীরিকভাবে সুস্থ্য এবং স্বাভাবিক আছেন। বর্তমানে তিনি বাড়িতে থেকেই চিকিৎসা নিচ্ছেন। পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াহিদ মুর্শেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *