ঢাকাThursday , 25 June 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সাতক্ষীরার আলীপুরে ট্রাক ভর্তি গম জব্দ

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 25 June 2020, 22:46

নিজম্ব প্রতিনিধি : সাতক্ষীরা সদরের আলীপুর চেকপোস্ট এলাকা থেকে সন্দেহের ভিত্তিতে এক ট্রাক সরকারি গম জব্দ করেছে জেলা গোয়েন্দা পুলিশ। বৃহস্পতিবার (২৫ জুন) বেলা ৩টার দিকে ট্রাক ভর্তি গমগুলো জব্দ করা হয়। জানা গেছে, সরকারি এ গমগুলো জেলার কালিগঞ্জ উপজেলার বসন্তপুর খাদ্য গুদাম থেকে পাটকেলঘাটা থানা সদরের গোবিন্দ ফ্লাওয়ার মিলে নেয়া হচ্ছিল। সরকারি এ গমের ক্রেতা কালিগঞ্জ উপজেলার নলতা এলাকার আব্দুল্লাহর ছেলে ডিও ব্যবসায়ী শহিদুল ইসলাম, একই এলাকার বাবলু মাস্টার, আরশাদ আলী, খলিলুর রহমান খলিল, নুর, আব্দুল ও খালিদ হোসেন।

পাটকেলঘাটা থানা সদরের গোবিন্দ ফ্লাওয়ার মিলের মালিক গোবিন্দ কুমার বলেন, আমি কালিগঞ্জের ব্যবসায়ী খলিলুর রহমানের কাছ থেকে ৪৫ টন ৫শ’ কেজি গম প্রতি কেজি ২৩ টাকা দরে ক্রয় করেছি। এর মধ্যে একটি ট্রাক পুলিশ আটক করেছে। কালিগঞ্জ উপজেলার বসন্তপুর খাদ্য গুদাম কর্মকর্তা মিলন কুমার বিশ্বাস জানান, বৃহস্পতিবার গুদাম থেকে ৪৫ টন ৫শ’ কেজি সরকারি গম ডেলিভারি দেয়া হয়েছে। গমগুলো কাবিখা প্রকল্পের। কেউ সেগুলো কালোবাজারে নিয়ে গেলো কিনা সেটি আমি জানি না। আমার গেটের বাইরে গেলে তার দায়িত্ব আমার নয়। আটকের ব্যাপারেও আমি কিছু জানি না।

সাতক্ষীরা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মহিদুল ইসলাম জানান, ‘সরকারি গম পাচার হচ্ছে এমন সন্দেহে গম ভর্তি ট্রাকটি আটক করা হয়েছে। যাচাই বাছাই করা হচ্ছে। যাচাই বাছাই শেষে সঠিক কাগজপত্র দেখাতে না পারলে আইনগত ব্যবস্থা নেয়া হবে’।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *