ঢাকাThursday , 25 June 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সুলতানপুর বড় বাজারে জোর পূর্বক খাজনা আদায় প্রতিবাদে ব্যবসায়ীদের চাউলের বাজার বন্ধ ঘোষণা

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 25 June 2020, 22:21

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা সুলতানপুর চাউলের বাজারে জোর পূর্বক খাজনা আদায় করার অভিযোগ উঠেছে। বড় বাজারের ইজারাদাররা নিয়ম বহিভূতভাবে এ খাজনা আদায় করছে। এতে বাজারের চাউল ব্যবসায়ীরা ও ক্রেতারা দুর্ভোগের স্বীকার হচ্ছে। ইতো পূর্বে চাউল বাজারে খাজনা আদায় করা হতো না। বৃহস্পতিবার (২৫ জুন) সুলতানপুর বড় বাজারের চাউল বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক সাইফুল আজম খান মামুন জানান, সরকারি নিয়ম নীতির তোয়াক্কা না করে বড় বাজারের ইজারাদার আব্দুল হাকিম তার লোক দ্বারা জোর পূর্বক খাজনা আদায়ের চেষ্টা করছে। ক্রেতাদের ক্রয়কৃত চাউলের ভ্যান আটকে রেখে বিভিন্ন অপ্রীতিকর ঘটনাও ঘটাচ্ছে তারা।
এদিকে বিষয়টি নিয়ে চাউল বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ জেলা স্থানীয় সরকার পরিচালক ও সাতক্ষীরা পৌর সভার সচিবের কাছে অভিযোগ জানিয়েছেন। বিষয়টি দেখবেন বলেও ব্যবসায়ী নেতৃবৃন্দকে জানানো হয়।
অপরদিকে অবৈধভাবে খাজনা আদায় বন্ধ না হলে বা এর সুষ্ঠু সমাধান না হওয়া পর্যন্ত গতকাল বৃহষ্পতিবার থেকে সুলতানপুর বড় বাজারে চাউল ক্রয় বিক্রয় অনির্দিষ্ট কালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। সমিতির এক জরুরি সভায় চাউল বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ গত বুধবার সন্ধ্যায় এই সিন্ধান্ত গ্রহণ করেন। এসময় উপস্থিত ছিলেন সমিতির সভাপতি নূর ইসলাম, চাইল ব্যবসায়ী রুহুল আমিন, রবিউল ইসলাম, বিপুল সাহা, স্বরুপ সাহা, সুমন সাহা, জাহিদ, মিজান, আজিবর, প্রদিপ, সালাউদ্দিন, দেবু, রাজু প্রমুখ।
এবিষয়ে সাতক্ষীরা পৌর সভার সচিব সাইফুল ইসলাম বিশ্বাস জানান, আব্দুল হাকিব নামের এক ব্যক্তি চাউল বাজারের ইজারা পেয়েছে। কোন সমস্যা থাকলে ব্যবস্থা নেওয়া হবে। উক্ত বিষয়ে সমাধান না হওয়া পর্যন্ত চাউল বাজারে সকল প্রকার কার্যক্রম বন্ধ থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *