ঢাকাSaturday , 15 September 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

দেয়াড়ায় কপোতাক্ষ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

admin
September 15, 2018 11:11 pm
Link Copied!

সরদার কালাম, (খোরদো) কলারোয়া: ‘খেলাধূলাকে হ্যাঁ বলুন, মাদককে না বলুন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে কলারোয়ার দেয়াড়ায় কপোতাক্ষ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন হয়েছে।
শনিবার (১৫ সেপ্টেম্বর) সকালে খোরদো হাইস্কুল মাঠে কপোতাক্ষ ফুটবল একাডেমি আয়োজিত চার দলীয় এই ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করেন দেয়াড়া ইউপি চেয়ারম্যান গাজী মাহবুবুর রহমান মফে। ুউদ্বোধনী খেলায় মুখোমুখি হয় শেখ জামাল ক্রীড়া চক্র ও শেখ কামাল ক্রীড়া চক্র। খেলার প্রথমার্ধে শেখ জামাল ক্রীড়া চক্র ১ গোল করে। পরে শেখ কামাল ক্রীড়া চক্রও ১ গোল করে খেলায় সমতা ফিরিয়ে আনে। কোন পক্ষই আর গোল করতে না পারায় খেলাটি ড্র হয়।
এদিকে, পরবর্তী খেলায় মুখোমুখি হয় শেখ রাসেল ক্রীড়া চক্র ও আবু নাসের ক্রীড়া চক্র। এই খেলায় শেখ রাসেল ক্রীড়া চক্র ২-০ গোলে আবু নাসের ক্রীড়া চক্রকে পরাজিত করেছে।
খেলায় রেফারির দায়িত্ব পালন করেন খোরদো ক্যাম্পের পুলিশ সদস্য সোহেল রানা এবং ধারা ভাষ্যকারের দায়িত্ব পালন করেন পলাশ কুমার ঘোষ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।