ঢাকাWednesday , 24 June 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

ফেসবুকে আপত্তিকর পোস্ট : কলারোয়ায় মন্ময় মনির গ্রেফতার

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 24 June 2020, 21:32

আলী মুক্তাদা হৃদয় : তথ্য প্রযুক্তি মামলায় কলারোয়া উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক প্রভাষক মন্ময় মনিরকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার গভীর রাতে কলারোয়ার মুরারীকাটির নিজস্ব বাড়ি থেকে তাকে গ্রেফতার করে কলারোয়া থানা পুলিশ। মনিরুজ্জামান (মন্ময় মনির) কলারোয়া উপজেলার মুরারীকাটি গ্রামের মৃত. আয়েজ উদ্দীন সরদারের পুত্র ও সীমান্ত আদর্শ কলেজের প্রভাষক।

প্রসঙ্গত : গত ১৩ জুন বর্ষীয়ান আওয়ামী লীগ নেতা মোহাম্মদ নাসিমের মৃত্যু নিয়ে ফেসবুকে আপত্তিকর স্ট্যাটাস দেন কলরোয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক প্রচার সম্পাদক মন্ময় মনির। এ ঘটনায় তার বিরুদ্ধে তথ্য-প্রযুক্তি আইনে মামলা দায়ের করেন কলারোয়া উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সাগর। কলারোয়া থানায় মামলার নং-১০ তাং-১৪.০৬.২০২০। মামলা দায়ের হওয়ার পর থেকে মন্ময় মনির দীর্ঘদিন পলাতক ছিলেন। তাকে গ্রেফতারের পুলিশ তৎপর ছিল।

কলারোয়া থানার ওসি (তদন্ত) বোরহান উদ্দিন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, মঙ্গলবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে তার বাড়িতে অভিযান চালিয়ে আটক করা হয়েছে। আজ আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *