রাকিবুল ইসলাম : মহামারি করোনার কারণে সাতক্ষীরা জেলা মহিলা আ’লীগের উদ্যোগে স্বল্প পরিসরে বাংলাদেশ আওয়ামী লীগের ৭১ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। মঙ্গলবার (২৩ জুন) বিকাল সাড়ে ৫টায় সাতক্ষীরা প্রেসক্লাবের ২য় তলায় বঙ্গবন্ধু মিলনায়তনে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়।
সাতক্ষীরা মহিলা আওয়ামী লীগ আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, জেলা মহিলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাড. ফরিদা আক্তার বানু। প্রধান অতিথি ছিলেন, জেলা আওয়ামী লীগের সভাপতি মুনসুর আহমেদ। বিশেষ অতিথি ছিলেন, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক দৃষ্টিপাতের সম্পাদক জিএম নূর ইসলাম।
জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর কাউন্সিলার জোৎ¯œা আরা খাতুনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক হারুন-অর-রশিদ, মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি শাহানা মহিদ বুলু, যুগ্ম সম্পাদক সুলেখা দাস ও রোকসানা খাতুন, সাংগঠনিক সম্পাদক রওশন আরা রুবি ও মাহফুজা সুলতানা রুবি, শ্রম সম্পাদিকা রাবিয়া পারভিন, দপ্তর সম্পাদক তহমিনা ইসলাম, সাংবাদিক এসএম রেজাউল ইসলাম, সদস্য রিক্তা, মমতাজ, তৈয়েবা, লীনা, রুমা প্রমুখ।
স্বাস্থ্যবিধি মেনে পবিত্র কোরআন তিলাওয়াত ও গীতা পাঠের মধ্য দিয়ে আলোচনা সভা শুরু হয়। এরপর কেক কাটেন অতিথিরা। অনুষ্ঠান শেষে বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগারে স্থাপিত জাতির জনকের প্রকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা জানানো হয়। এছাড়া, উপস্থিত সকলের মাঝে করোনা ভাইরাস প্রতিরোধে সাবান ও মাক্স বিতরণ করা হয়।
