ঢাকাTuesday , 23 June 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

রতনপুর ইউপির সাবেক চেয়ারম্যান মুজিবুর রহমান আর নেই

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 23 June 2020, 22:45

নিজস্ব প্রতিনিধি : কালিগঞ্জের ১১নং রতনপুর ইউপি’র সাবেক চেয়ারম্যান ও কাটুনিয়া গ্রামের মৃত কওছার আলী গাজীর ছেলে জিএম মুজিবুর রহমান (৫৮) আর নেই। মঙ্গলবার (২৩ জুন) বিকেল ৬ টার দিকে তিনি কাটুনিয়া গ্রামে নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। স্ট্রোকজনিত কারণে তিনি দীর্ঘদিন যাবৎ প্যারালাইজড অবস্থায় নিজ বাড়িতে চিকিৎসাধীন ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

২০১১ সালে জিএম মুজিবুর রহমান রতনপুর ইউপি’র চেয়ারম্যান নির্বাচিত হন। এর আগে তিনি ২ বার ইউপি সদস্য নির্বাচিত হয়েছিলেন। তিনি কাটুনিয়া রাজবাড়ী ডিগ্রি কলেজ প্রতিষ্ঠা, দুলাবালা (হাসেমীনগর) ও রাজবাড়ী ভূমিহীন পল্লী গঠনসহ বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠান গঠনে ভূমিকা পালন করেন। বুধবার (২৪ জুন) সকাল ৯ টায় পিডিকে মাধ্যমিক বালিকা বিদ্যালয় প্রাঙ্গণে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *