প্লাবিত এলাকা পরিদর্শন শেষে আশাশুনি প্রেসক্লাবে জেলা নাগরিক কমিটির মতবিনিময়
নিজস্ব প্রতিনিধি : আম্পানের আঘাতে আশাশুনিতে পাউবোর বেড়ি-বাঁধ ভেঙে প্লাবিত বিভিন্ন এলাকা পরিদর্শন শেষে আশাশুনি প্রেসক্লাবের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেছেন সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির নেতৃবৃন্দ। সোমবার (২৩ জুন) বিকালে আশাশুনি প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির আহŸায়ক আনিছুর রহিম।
এ সময় উপস্থিত ছিলেন দৈনিক পত্রদূতের সম্পাদক মন্ডলির সম্পাদক অ্যাড. আবুল কালাম আজাদ, জেলা বাসদের আহŸায়ক ও নাগরিক কমিটির যুগ্ম-আহŸায়ক আহম্মদ হোসেন বেলাল, দৈনিক জনকন্ঠ’র জেলা প্রতিনিধি ও পানি কমিটির সভাপতি মিজানুর রহমান, বাসদ নেতা নিত্যানন্দ সরকার, গনফোরামের সম্পাদক ও ভূমিহীন নেতা আলী নূর বাবলু, উদীচি’র সভাপতি শেখ সিদ্দিকুর রহমান, দেশ টিভির জেলা প্রতিনিধি শরিফুল্লাহ কায়সার সুমন, দৈনিক পত্রদূতের বার্তা সম্পাদক মাস্টার শহিদুল ইসলাম, উত্তরণের সহযোগী সমন্বয়কারী মনির উদ্দীন, সাপ্তাহিক সূর্যের আলো’র বার্তা সম্পাদক মুনছুর রহমান, ওবায়দুস সুলতান বাবু, ওয়ার্কস পার্টির অধ্যাপক ইদ্রিস আলী, হাবিবুর রহমান পলাশসহ বিভিন্ন টিভি চ্যানেলের সাংবাদিকবৃন্দ।
আনিছুর রহিম এলাকার প্লাবিত এলাকার সমস্যা ও সম্ভাবনা নিয়মিত স্ব-স্ব পত্রিকায় তুলে ধরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করার আহŸান জানান। তিনি প্লাবিত এলাকায় প্রয়োজনীয় ত্রাণের ব্যবস্থা করা, টেকসই বাঁধ নির্মাণ, চিকিৎসা সেবার মান উন্নয়ন ও বৃদ্ধি করাসহ বানভাসিদের বিভিন্ন সমস্যা তুলে ধরে জেলা প্রশাসক, পাউবো কর্মকর্তাসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেন।
এর আগে সকালে জেলা নাগরিক কমিটির আহŸায়ক আনিছুর রহিমের নেতৃত্বে জেলা কমিটির অন্যান্য নেতৃবৃন্দ, সিনিয়র সাংবাদিকবৃন্দ, জেলা পানি কমিটি, উদীচি নেতৃবৃন্দ ও উত্তরণের কর্মকর্তাবৃন্দ প্লাবিত এসব এলাকায় বানভাসিদের দুঃখ দুর্দশা জানা ও বাস্তব চিত্র স্ব-চোখে দেখার জন্য পরিদর্শন করেন।

Leave a Reply