ঢাকাTuesday , 23 June 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সাতক্ষীরায় লার্নিং অ্যান্ড আর্নিং ডেভলপমেন্ট প্রকল্পের অনলাইন প্রশিক্ষণ উদ্বোধন

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 23 June 2020, 22:16

ডেস্ক রিপোর্ট : সাতক্ষীরায় লার্নিং অ্যান্ড আর্নিং ডেভলপমেন্ট প্রকল্পের ফ্রি অনলাইন প্রশিক্ষণ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার দেশের তরুণ-তরুণীদের আউট সোর্সিংয়ে সক্ষমতা বৃদ্ধি করে মানবসম্পদ উন্নয়নের লক্ষে আইসিটি বিভাগের অধীনে লার্নিং অ্যান্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রকল্পের আওতায় সাতক্ষীরা জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল প্রধান অতিথি হিসেবে অনলাইনে এই প্রশিক্ষণ উদ্বোধন করেন।

সরকারের আইসিটি ডিভিশনের তত্ত¡াবধানে ও সাতক্ষীরা জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় উদ্বোধনি অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার জুবায়ের হোসেন, পরামর্শক প্রতিষ্ঠানের নির্বাহী কর্মকর্তা আতিকুল ইসলাম খান ও মাহবুব হাসান। এ সময় জানানো হয়, সর্বনিম্ন এইচ.এস.সি বা সমমান পাশ যে কোন বয়সী আগ্রহী নারী/পুরুষ বাংলাদেশ সরকারের অর্থায়নে বিনামূল্যে এই প্রশিক্ষণে অংশ নিতে পারবেন। এ পর্যন্ত ৫০ দিনব্যাপী (২০০ ঘণ্টার) লার্নিং অ্যান্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রকল্পে অংশগ্রহণ করার জন্য প্রায় এক হাজার যুবক ইতোমধ্যে অনলাইনে রেজিস্ট্রেশন সম্পন্ন করেছে।

রেজিস্ট্রেশনকৃত প্রার্থী থেকে বাছাই করে যাদের ব্যক্তিগত কম্পিউটার ও ইন্টারনেট সংযোগ রয়েছে তাদেরকে প্রাধান্য দিয়ে ব্যাচ গঠন করা হয়েছে। সফলভাবে প্রশিক্ষণ সম্পন্নকারীদেরকে আইসিটি ডিভিশন কর্তৃক সনদ প্রদান করা হবে। এই প্রশিক্ষণের মাধ্যমে অনলাইন মার্কেট প্লেসে আয় ও স্থানীয় প্রতিষ্ঠানে চাকুরি এবং উদ্যোক্তা হওয়ার সুযোগ সৃষ্টি হবে। এ জেলায় সর্বনিম্ন ১৬টি ব্যাচে ৩২০ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করতে পারবেন। যারা এই প্রশিক্ষণ গ্রহণ করতে ইচ্ছুক তারা এখনও রেজিস্ট্রেশন করতে পারবেন…… ওয়েব সাইটের লিংক: ledp.ictd.gov.bd/registration

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *