ঢাকাSaturday , 15 September 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

চেয়ারম্যান মোশাররফ হত্যা মামলার প্রধান আসামি জলিল গাইন গণপিটুনিতে নিহত

admin
September 15, 2018 9:31 pm
Link Copied!

কালিগঞ্জ/কৃষ্ণনগর প্রতিনিধি: কালিগঞ্জের কৃষ্ণনগর ইউপি চেয়ারম্যান কেএম মোশাররফ হোসেন হত্যা মামলার প্রধান আসামি ইউপি সদস্য জলিল গাইন গণপিটুনিতে নিহত হয়েছেন। শনিবার (১৫ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে তাকে নিয়ে অস্ত্র উদ্ধার অভিযানে গেলে কৃষ্ণনগর ইউনিয়ন যুবলীগের কার্যালয়ের সামনে থেকে স্থানীয় হাজার হাজার মানুষ পুলিশের কাছ থেকে তাকে ছিনিয়ে নিয়ে গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান হাফিজুর রহমান জানান, শুক্রবার দুপুরে গাজীপুরের কালিয়াকৈর মোড় থেকে জলিল গাইনকে গ্রেফতার করে মৌচাক ফাড়ির পুলিশ। সেখান থেকে তাকে কালিগঞ্জ থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে সে হত্যাকাণ্ডে অংশগ্রহণের কথা স্বীকার করে ও হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র কৃষ্ণনগরে লুকিয়ে রাখা হয়েছে বলে তথ্য দেয়। এই তথ্যের ভিত্তিতে তাকে নিয়ে অস্ত্র উদ্ধার অভিযানে গেলে কৃষ্ণনগর ইউনিয়ন যুবলীগের কার্যালয়ের সামনে থেকে গ্রামের হাজার হাজার মানুষ তাকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিয়ে গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে পুলিশ তার মরদেহ উদ্ধার করে।
প্রসঙ্গত, ৮ সেপ্টেম্বর রাত পৌনে ১১টায় কৃষ্ণনগর ইউনিয়ন যুবলীগের কার্যালয়ের সামনে দাড়িয়ে মোবাইলে কথা বলার সময় কৃষ্ণনগর ইউপি চেয়ারম্যান কেএম মোশাররফ হোসেনকে গুলি করে ও কুপিয়ে হত্যা করে মুখোশধারী সন্ত্রাসীরা। এরপর থেকেই পলাতক ছিল জলিল গাইন। পুলিশ এ ঘটনায় পাঁচজনকে গ্রেফতার করে। তাদের মধ্যে তিনজন হত্যাকাণ্ডে জড়িত থাকার বিষয়ে আদালতে স্বীকারোক্তি দেয়। একই সাথে উদ্ধার হয় হত্যাকাণ্ডে ব্যবহৃত জলিল গাইনের মোটরসাইকেল।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।