ঢাকাFriday , 19 June 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

রাস্তার বেহাল দশায় দুর্ভোগ চরমে

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 19 June 2020, 21:45

কার্তিক আচার্য্য, ইসলামকাটী (তাল) প্রতিনিধি : তালার ইসলামকাটী বদর মোড় টু রেজিস্ট্রি অফিস অভিমুখে রাস্তাটি খুবই জরাজীর্ণ অবস্থা। কয়েক বছর ধরে বর্ষার মৌসুমে এই রাস্তাটি চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। দীর্ঘ ১ কিলো মিটার এই রাস্তাটি কয়েক জায়গায় বড় বড় গর্তের সৃষ্টি হয়ে গেছে।

স্থানীয় এলাকাবাসী জানায়, গত বছর এই সময় এমনি অবস্থা তৈরি হয়েছিল। তখন এলাকার স্বেচ্ছাসেবীরা নিজ অর্থায়নে ইটের ব্যবস্থা করে গর্ত ভরাট করে। পাশাপাশি কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে রাস্তাটি সংস্কারের জন্য। কিন্তু রাস্তা সংস্কার তো হয়নি বরং প্রতিনিয়ত ১০ চাকার লোড ট্রাক যেয়ে রাস্তাটি আবার বড় বড় গর্তে পরিণত হয়েছে। প্রতি নিয়ত গর্তে পড়ছে ছোট বড় যান বাহন।

এলাকাবাসী জানায় এটি একটি ছোট রাস্তা হওয়াই ভারী যান চলাচল করায় প্রতিনিয়ত রাস্তা নষ্ট হচ্ছে। রাস্তাটি বর্তমানে যে অবস্থা তা প্রায়ই ঘটছে দুর্ঘটনা। তাই অতি দ্রæত রাস্তাটি সংস্কারের প্রয়োজন। ভারী যানবাহন যেন না চলে সেটির ব্যবস্থা করা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *