ঢাকাFriday , 19 June 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সাতক্ষীরা-আশাশুনি সড়কের বেহাল দশা! কাজ বন্দ থাকায় দূর্ভোগ পথচারীদের

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 19 June 2020, 21:34

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা টু আশাশুনি-কোলা ঘোলা সড়কটির চলমান সংস্কার কাজ করোনার প্রাদূর্ভাবে বন্দ হয়ে থাকায় চলাচলে দূর্ভোগ বেড়েছে পথচারীদের। সড়কটি দিয়ে চলাচল অনুপযোগী পড়েছে। জনগুরুত্বপূর্ণ এ সড়কটি বর্তমানে পরিণত হয়েছে ছোট বড় খানা খন্দে।

সড়কের ছোট বড় খানা খন্দে কাদা-পানি থাকায় বড় যানবাহনের চাকায় চিচকে ছোট যানবাহন ও পথচারীদের নোংরা করে দেয়। দীর্ঘদিনের অবহেলিত এ সড়কটির সংস্কার কাজ প্রায় ৭৭ কোটি টাকার বাজেটে শুরু হয়। যার সংস্কার কাজ দ্রুত গতিতেই এগিয়ে চলছিলো। কিন্তু করোনার প্রাদূর্ভাব ও বর্ষা মৌসুমের কারণে পিচের কার্পেটিংয়ের আগেই হঠাৎ বন্দ হয়ে যায় সংস্কার কাজ।অন্যদিকে, যানবাহনের চলাচলের ফলে ও বৃষ্টির পানিতে সড়কের পাথর ও বালি উঠে সড়কের মধ্যে সৃষ্টি হয়েছে ছোট বড় খানা খন্দ।

বুধহাটা বাজারের হার্ডওয়ার ব্যবসায়ী আব্দুল কাদের বলেন, বর্ষার পানি সড়কের মধ্যে সৃষ্টি হওয়া গর্তে জমে থাকায় যানবাহনের চাকায় চিচকে ময়লা পানিতে আমাদের দোকান ও ক্রেতাদের পোষাক নোংরা করে দেয়। ব্যস্ততম এ সড়কটি দিয়ে দক্ষিণাঞ্চলের মানুষ ঢাকা, খুলনা, যশোরসহ সাতক্ষীরা জেলা শহরের সাথে যোগাযোগ করে থাকেন। আর এ সড়কের একাধিক মিনিবাস চালক বলেন, সড়কের মধ্যে অসংখ্য খানা খন্দ সৃষ্টি হওয়ায় ঝুঁকি নিয়ে তাদের যানবাহন চালাতে হয়।

তারা আরও বলেন, প্রধানতম সড়কটির মধ্যে খানা খন্দ সৃষ্টি হওয়ায় প্রায় প্রতিদিনই কোন না কোন যানবাহন বিকল হয়ে সড়কের মধ্যে পড়ে থাকতে দেখা যায়। আর সড়কের মধ্যে যানবাহন বিকল হওয়ায় ভোগান্তি বেড়ে যায় চলাচলরত সাধারণ মানুষের।

এব্যাপারে জানতে চাইলে সাতক্ষীরা সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী মীর নিজামউদ্দীন বলেন, পোর্ট বন্দ থাকার কারণে আমরা পাথর আমদানি করতে পারছি না। তবে সড়কটি চলাচলের উপযোগী করে রাখতে ঠিকাদার প্রতিষ্ঠানকে নির্দেশনা দেওয়া হয়েছে। বর্ষা মৌসুম শেষে পুনরায় সংস্কার কাজ শুরু হবে বলে তিনি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *