আম্পানে বিপন্ন মানুষের পাশে বাংলাদেশ সেনাবাহিনী
ডেস্ক রিপোর্ট : সাতক্ষীরা জেলায় ঘূর্ণিঝড় আম্পানে বিপন্ন মানুষের পাশে বাংলাদেশ সেনাবাহিনীর নিরন্তর সেবা অব্যাহত। এরই অংশ হিসাবে বৃহস্পতিবার জেলার বিভিন্ন উপজেলায় ১০টি ক্ষতিগ্রস্ত দুস্থ গরিব অসহায় মানুষের ঘরবাড়ি মেরামতের জন্য সিমেন্ট শিট বিতরণ করা হয়।
আনোয়ার গ্রæপ অফ ইন্ডাস্ট্রিজ এর সৌজন্যে ৯ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট, ৫৫ পদাতিক ডিভিশন, যশোর সেনানিবাসের সাতক্ষীরার দায়িত্ব প্রাপ্ত অফিসার লেফটেন্যান্ট কর্নেল মো. ফারহান মনির পিএসসি এর নেতৃত্বে সিনিয়র ওয়ারেন্ট অফিসার আতিকুর রহমান আতিক বাড়ি বাড়ি গিয়ে এসকল ত্রাণ সামগ্রী বিতরণ করেন। এ সময় ওই সকল এলাকার স্থানীয় জনপ্রতিনিধি এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Leave a Reply