ঢাকাThursday , 18 June 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শ্যামনগরে ক্ষতিগ্রস্ত প্রতিবন্ধী পরিবারে উপকরণ বিতরণ

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 18 June 2020, 18:56

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরার শ্যামনগরে কোভিড ১৯ ও সুপার সাইক্লোন আম্পানে ক্ষতিগ্রস্ত প্রতিবন্ধী পরিবারের মাঝে সুপেয় পানি সংরক্ষণের জন্য পানি রাখার পাত্র, খাবার স্যালাইন, মাস্ক ও সাবান বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৮ জুন) বেলা ১১ টায় উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী আ.ন.ম আবুজর গিফারী এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম আতাউল হক দোলন, ভাইস চেয়ারম্যান সাইদুজ্জামান সাইদ, খালেদা আইয়ুব ডলি, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার দেবী রঞ্জন মন্ডল, সহ অনেকে।

জাতীয় সমাজ কল্যাণ পরিষদ ও প্রতিবন্ধী ফাউন্ডেশন এর অর্থায়নে এবং উপজেলা সমাজসেবা কার্যালয় শ্যামনগর এর আয়োজনে এ সময় ১শ’ ক্ষতিগ্রস্ত প্রতিবন্ধী পরিবারে উপকরণ বিতরণ করা হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা সমাজসেবা অফিসার শেখ শহিদুর রহমান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *