ঢাকাWednesday , 17 June 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আরো ১ জনের করোনা শনাক্ত, এনিয়ে জেলায় করোনা আক্রান্ত-৮৫ জন

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 17 June 2020, 20:50

নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরায় নতুন করে আরো ১ জনের করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। খুলনা পিসিআর ল্যাব থেকে পাঠানো এক রিপোর্টে এ তথ্য জানানো হয়। এ নিয়ে সাতক্ষীরায় আজ পর্যন্ত মোট ৮৫ জন করোনা শনাক্ত হয়েছে।

করোনা আক্রান্ত ব্যক্তি হলেন, শ্যামনগর উপজেলার বংশীপুর গ্রামের রবিউল ইসলাম। ইতিমধ্যে করোনা আক্রান্ত ব্যক্তির বাড়িসহ তার আশে পাশের কয়েকটি বাড়ি স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে লক ডাউন করা হয়েছে। টানানো হয়েছে লাল পতাকা।

সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাঃ জয়ন্ত সরকার বিষয়টি নিশ্চিত করে জানান, আজ পর্যন্ত এ জেলা থেকে মোট ১ হাজার ৪৭৬ জনের নমুনা সংগ্রহ করে আইডিসিআর ও পিসআির ল্যাবে পাঠানো হয়। ইতিমধ্যে ১ হাজার ২৭ জনের নমুনা পরীক্ষার রিপোর্ট সাতক্ষীরা সিভিল সার্জন কার্যালয়ে এসে পৌছেছে। এর মধ্যে ৮৫ জনের করোনা পজিটিভ ও বাকীসব রিপোর্ট নেগেটিভ এসেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *