ঢাকাWednesday , 17 June 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

করোনা সংক্রমণ রোধে ডেঙ্গুর হাতছানি: দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি সচেতন মহলের


June 17, 2020 8:32 pm
Link Copied!

বাপ্পী সরকার, চাম্পাফুল (কালিগঞ্জ) প্রতিনিধি: করোনার মধ্যে অনটাইম প্লেট- গ্লাসে ডেঙ্গু মহামারি ডেকে আনার সম্ভাবনা বিরাজ করছে কালিগঞ্জের চাম্পাফুল ইউনিয়নে। এতে প্রাণহানি সহ সামাজিক ভাবে ব্যাপক প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন সচেতন মহল। দেশে অঘোষিত লকডাউন শুরু হলে বন্ধ হয়ে যায় সব ধরনের ব্যবসা প্রতিষ্ঠান বিশেষ করে মফস্বল এলাকার সংসদ নামে খ্যাত চায়ের দোকান গুলো।

কিন্তু পরবর্তীতে অঘোষিত লকডাউন শিথিল করে দেওয়া হয়। আর এতে খুলে যায় সকল চায়ের দোকান। সংক্রমণ এড়াতে এসব দোকান ও হোটেলে অনটাইম গ্লাস ও প্লেটের নির্দেশ দেন প্রশাসন। সেই সূত্রধরে ইউনিয়নের অধিকাংশ চায়ের দোকানে অনটাইম জিনিসপত্র ব্যবহার হচ্ছে।

কিন্তু এই অনটাইম প্লেট, গ্লাস ভালো উদ্দেশ্যে ব্যবহার করার কথা বলা হলেও এর অবশিষ্ট বর্জ্য কি হবে সেটা ভাবা হয়নি। যার কারণে প্রায় সব দোকানিরা এ গুলো ব্যবহারের পর যত্রতত্র যেখানে সেখানে ফেলে দিচ্ছেন। আবার অনেকে এগুলো পুড়িয়ে বিনষ্ট করছেন। আর এতে পরিবেশের বিপর্যয় হওয়ার পাশাপাশি এর থেকে ছড়াতে পারে নতুন কোন রোগ বলে মনে করছেন সচেতন মহল। চলতি বর্ষায় ফেলে রাখা অনটাইমের গ্লাসে স্বচ্ছ পানি জমে থাকতে দেখা যাচ্ছে। করোনার সংক্রমণ ঠেকাতে যেন ডেঙ্গুর হাতছানি।
মহামারি করোনা পরিস্থিতির মধ্যে নতুন করে ডেকে আনা ডেঙ্গু যাতে মহামারি আকার ধারণ করতে না পারে সে ব্যাপারে এখনই সবাইকে সচেতন হওয়ার পাশাপাশি প্রশাসন ও ব্যবসায়ীদের ভূমিকা রাখতে হবে। তা নাহলে এই ইউনিয়নসহ পুরো জেলায় ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হতে পারে বলে মনে করছেন সচেতন মহল।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।