ঢাকাTuesday , 16 June 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

র‌্যাবের পৃথক অভিযানে ফেন্সিডিলসহ তিন মাদক ব্যবসায়ী আটক

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 16 June 2020, 20:49

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরার দুটি সীমান্তে র‌্যাবের পৃথক অভিযানে ১শ’ ৬০ বোতল ফেন্সিডিলসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। মঙ্গলবার ভোরে দেবহাটা উপজেলার কামটা ও সদর উপজেলার কাথন্ডা এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটক মাদক ব্যবসায়ীরা হলেন, দেবহাটা উপজেলার শিমুলিয়া গ্রামের রিয়াজুল ইসলাম সরদারের ছেলে রুহুল কুদ্দুস সরদার(৩২), সদর উপজেলার আলীপুর গ্রামের নিজাম উদ্দীন সরদারের ছেলে ফারুক হোসেন সরদার(৪৫), ও সাতক্ষীরা সদর উপজেলার কাথন্ডা গ্রামের মৃত কেরামত আলী সরদারের ছেলে মফিজুল ইসলাম সরদার (২৬)।

র‌্যাব জানায়, দেবহাটা উপজেলার কামটা পল্লী বিদ্যুৎ সমিতি ১৩/১১ কেভি উপকেন্দ্র এর সামনে পাকা রাস্তার উপর উপর কতিপয় ব্যক্তি মাদক দ্রব্য ক্রয়-বিক্রয় করার উদ্দেশ্যে অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তি র‌্যাব-৬ এর সাতক্ষীরা ক্যাম্পের অধিনায়ক সিনিয়র এ.এস.পি বজলুর রশিদের নেতৃত্বে একটি আভিযানিক দল ভোররাতে সেখানে অভিযান চালায়।

এ সময় সেখান থেকে মাদক ব্যবসায়ী রুহুল কুদ্দুস ও ফরুক হোসেনকে ১শ’ বোতল আমদানি নিষিদ্ধ ভারতীয় ফেন্সিডিলসহ হাতে নাতে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে দুটি মোবাইল ফোন ও দুটি সিম কার্ড জব্দ করা হয়।

এদিকে, অপর এক অভিযানে সদর উপজেলার কাথন্ডা গ্রামের পাকা রাস্তার উপর থেকে ৬০ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী মফিজুল ইসলাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে একটি মোবাইল ফোন ও একটি সিম কার্ড জব্দ করা হয়। র‌্যাব সাতক্ষীরা ক্যাম্পের অধিনায়ক সিনিয়র এ.এস.পি বজলুর রশিদ বিষয়টি নিশ্চিত করে জানান, আটক মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মামলা দিয়ে থানায় সোপর্দ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *