ঢাকাSaturday , 13 June 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

ঘোনায় বিনা উদ্ভাবিত উচ্চ-ফলনশীল বিনা চীনাবাদাম-৪ এর মাঠ দিবস

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 13 June 2020, 22:21

নিজস্ব প্রতিনিধি : বিনা উদ্ভাবিত উচ্চ-ফলনশীল বিনা চীনাবাদাম-৪ এর সম্প্রসারণের লক্ষে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ জুন) বিকালে সাতক্ষীরা সদরের ঘোনা ইউনিয়নের ছনকা এলাকায় বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট বিনা উপকেন্দ্রের আয়োজনে বিনা উদ্ভাবিত উচ্চ-ফলনশীল বিনা চীনাবাদাম-৪ এর মাঠ দিবসে সভাপতিত্ব করেন বিনা উপকেন্দ্রের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ও সাতক্ষীরার ভারপ্রাপ্ত কর্মকর্তা ড. মো. রোক্নূজ্জামান।

এ সময় তিনি বলেন, ‘বাড়তি ফসল হিসেবে বিনা উদ্ভাবিত উচ্চ-ফলনশীল বিনা চীনাবাদাম-৪ চাষ করে কৃষকরা অধিক ফলন পাচ্ছে ও লাভবান হচ্ছে। বিনা উদ্ভাবিত উচ্চ-ফলনশীল বিনা চীনাবাদাম-৪ চাষ করে সাফল্য পেয়েছে কৃষক। প্রতি হেক্টর জমিতে ২.৬ মে. টন বাদাম উৎপাদন করছে কৃষক। ফলে এই এলাকার অনেক কৃষক বিনা উদ্ভাবিত উচ্চ-ফলনশীল বিনা চীনাবাদাম-৪ চাষে আগ্রহ প্রকাশ করছে। এই এলাকার অনেক কৃষক অধিক ফলনে বিনা উদ্ভাবিত বীজ ব্যবহার করছে। কৃষকদের ভাগ্য উন্নয়নে ও অধিক ফসল উৎপাদনে বিনার বৈজ্ঞানিক কর্মকর্তারা নিরলসভাবে কাজ করে যাচ্ছে। করোনা পরিস্থিতির মধ্যেও দেশের খাদ্য শস্য উৎপাদনে কৃষকরা তাদের কৃষি কাজ অব্যাহত রেখেছে।’

বিনা উদ্ভাবিত উচ্চ-ফলনশীল বিনা চীনাবাদাম-৪ এর মাঠ দিবসে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলার কষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ প্লাবনী সরকার, বিনা উপকেন্দ্র সাতক্ষীরার বৈজ্ঞানিক কর্মকর্তা মো. সেলিম রেজা, ফার্ম ম্যানেজার মো. ফররুখ আহমেদ, উপ-সহকারী কৃষি অফিসার সোহরাব হোসেন।

কৃষকদের মধ্যে বক্তব্য রাখেন বিনা উদ্ভাবিত উচ্চ-ফলনশীল বিনা চীনাবাদাম-৪ এর চাষি অভিজিৎ মন্ডল ও কৃষক রাজিব মন্ডল প্রমুখ। মাঠ দিবসে ৬০ জন কৃষক-কৃষাণী ও কৃষি কর্মকর্তারা অংশ নেয়। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন বৈজ্ঞানিক কর্মকর্তা মো. রিপন হোসেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *