ঢাকাSaturday , 13 June 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সাতক্ষীরায় মাধ্যমিকের ক্লাস শুরু হচ্ছে লোকাল ক্যাবল টিভি ও অনলাইনে

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 13 June 2020, 21:26

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা জেলা প্রশাসনের উদ্যোগে মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর সাতক্ষীরার সহযোগিতায় জেলাব্যাপী শিক্ষার্থীদের জন্য অনলাইন শিক্ষা কার্যক্রম আগামী সোমবার (১৫ জুন) থেকে শুরু হতে যাচ্ছে। বৈশ্বিক করোনা পরিস্থিতিতে বাংলাদেশ তথা সাতক্ষীরা জেলার ছাত্র-ছাত্রীদের উপর শিক্ষা ক্ষেত্রে বিরূপ প্রভাব পড়ায় ছাত্র-ছাত্রীদের পড়াশোনায় যেন ব্যাঘাত না ঘটে সেজন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনলাইন শিক্ষা, প্রশিক্ষণ ও সভা চালু করার দিক নির্দেশনার আলোকে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। উক্ত কার্যক্রমের অনলাইন শুভ উদ্বোধন ঘোষণা করবেন খুলনা বিভাগীয় কমিশনার ড. মুহাম্মদ আনোয়ার হোসেন হাওলাদার। উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন সাতক্ষীরা জেলার জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল।

সকাল ১০টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত সাতক্ষীরা জেলার স্বনামধন্য শিক্ষকদের মাধ্যমে অনলাইন ক্লাস শুরু হবে। শুক্রবার ব্যতীত সপ্তাহের ৬ দিন, ৪০ মিনিট সময় ব্যাপী ক্লাসে, ৩০ মিনিট সময় শিক্ষাদান এবং ১০ মিনিট প্রশ্নোত্তর পর্ব থাকবে। জেলার মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষার্থী যেন এ সুযোগ গ্রহণ করত পারে এবং ক্লাসের আওতা বৃদ্ধি করা যায় সে বিষয়ে সময়ে সময়ে কার্যকর উদ্যোগ নেওয়া হবে বলেও জানানো হয়েছে। অনলাইন শিক্ষাদান কার্যক্রম সাতক্ষীরা জেলার লোকাল ক্যাবল চ্যানেলের পাশাপাশি জেলা প্রশাসকের ফেসবুক লাইভেও সরাসরি সম্প্রচার করা হবে।

শুরুতে ইংরেজি, গণিত ও বিজ্ঞানের উপর প্রাধান্য আরোপ করা হবে এবং পরবর্তীতে সকল বিষয়ের উপর শিক্ষাদান কার্যক্রম চালু হবে। প্রথমে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়, সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, সাতক্ষীরা কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ এবং সাতক্ষীরা পিএন বিয়াম ল্যাবরেটরি স্কুল শিক্ষকদের দ্বারা শিক্ষাদান কার্যক্রম চালু হবে।

পরবর্তীতে অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান যারা এই কার্যক্রমে ভূমিকা রাখতে আগ্রহী সেসকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরাও এই কার্যক্রমে ভূমিকা রাখতে পারবেন। সাতক্ষীরা জেলার সকল শিক্ষার্থী-অভিভাবকদের এ কার্যক্রমে সংযুক্ত থেকে সাতক্ষীরা জেলার শিক্ষার্থীদের মানোন্নয়নে কার্যকর ভূমিকা রাখতে সকলকে বিনীত অনুরোধ জানিয়েছেন জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *