সাতক্ষীরা প্রেসক্লাবে সাবেক ছাত্রলীগ নেতার উদ্যোগে বেসিং স্থাপন
প্রেস বিজ্ঞপ্তি : করোনা সংক্রমন প্রতিরোধে সাতক্ষীরা প্রেসক্লাবে বেসিং স্থাপন করে দিলেন, সাবেক ছাত্র নেতা এজাজ আহমেদ স্বপন। বৃহস্পতিবার (১১ জুন) বিকালে প্রেসক্লাবের প্রবেশ মুখে তিনি এটি স্থাপন করেন। শুভ উদ্বোধন করেন সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক দৃষ্টিপাত পত্রিকার সম্পাদক জি এম নূর ইসলাম, সাধারণ সম্পাদক মোজাফফর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন, দৈনিক আজকের সাতক্ষীরার সম্পাদক মহসিন হোসেন বাবলু, প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক আক্তারুজ্জামান বাচ্চু, সাতক্ষীরা থেকে প্রকাশিত সাপ্তাহিক মুক্ত স্বাধীন পত্রিকার সম্পাদক ও প্রেসক্লাবের অর্থ সম্পাদক আবুল কালাম, কার্য নির্বাহী সদস্য মোহম্মদ আলী সুজন, সদস্য এম রফিক, ফারুক রহমান, খন্দকার আনিসুর রহমান প্রমুখ।
করোনায় এই দুঃসময়ে সাতক্ষীরা প্রেসক্লাবে সাংবাদিকদের হাত ধোয়ার জন্য বেসিং স্থাপন করে দেওয়ায় এজাজ আহমেদ স্বপনকে ধন্যবাদ জানিয়ে প্রেসক্লাব কর্তৃপক্ষ বলেন, জন দরদি এই মানুষটি করোনা যুদ্ধে সব সময় মানুষের পাশে রয়েছেন। দুই মাসেরও অধিক সময় ধরে তিনি সেঞ্চুরি একাডেমির নির্বাহী পরিচালক হিসেবে শহরের স্বল্প আয়ের মানুষের মাঝে শাক সবজি বিতরণ করছেন। এছাড়া, তিনি উপক‚লীয় এলাকায় বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করেছেন।

Leave a Reply