ঢাকাThursday , 11 June 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

দেবহাটায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে গৃহবধূর মৃত্যু

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 11 June 2020, 22:49

এমএ মামুন, দেবহাটা প্রতিনিধি : দেবহাটায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে খাদিজা খাতুন (৩৫) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। তিনি উপজেলার সখিপুর ইউনিয়নের মোহাম্মাদালীপুর গ্রামের ফজর আলীর স্ত্রী ও তিন সন্তানের জননী। বৃহস্পতিবার (১১ জুন) দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে। নিহতের স্বামী ফজর আলী জানান, বৃহস্পতিবার দুপুরে আমি বাড়িতে থাকা কালীন সময় আমার স্ত্রী বৈদ্যুতিক ফ্যান চালু করার জন্য ঘরের ভিতরে থাকা সুইচ বোর্ডে হাত দেয়।

এ সময় ছকেটের ভিতরে তার হাতের আঙুল গেলে এই দুর্ঘটনা ঘটে। পরে আমি সহ আমার পরিবারের ও আশেপাশের লোকজন তাকে দ্রæত সখিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে দেবহাটা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। তার এ অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এদিকে মৃত খবর পেয়ে সাথে সাথে নিহতের বাড়িতে যেয়ে গভীর শোক ও সমবেদনা জানান সখিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *