ঢাকাThursday , 11 June 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সাতক্ষীরায় আরও একজন করোনা শনাক্ত: জেলায় মোট আক্রান্ত ৫৮ জন

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 11 June 2020, 22:29

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় নতুন করে আরও এক জনের করোনা শনাক্ত হয়েছে। খুলনা পিসিআর ল্যাব থেকে পাঠানো এক রিপোর্টে এ তথ্য জানিয়েছেন জেলা স্বাস্থ্য বিভাগ। এ নিয়ে সাতক্ষীরায় মোট ৫৮ জন করোনা শনাক্ত হয়েছে। নতুন করোনা আক্রান্ত ব্যক্তি সাতক্ষীরা শহরের মুন্সিপাড়া এলাকার বাসিন্দা আনিসুজ্জামান। সাতক্ষীরা সদর থানার কুইক রেসপন্স টিম করোনা আক্রান্ত ব্যক্তির বাড়ির লক ডাউন করেছে, টানানো হয়েছে লাল পতাকা।

সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. জয়ন্ত সরকার বিষয়টি নিশ্চিত করে জানান, সাতক্ষীরা জেলা থেকে আজ পর্যন্ত মোট ১ হাজার ২৬৬ জনের নমুনা সংগ্রহ করে আইডিসিআর ও পিসআির ল্যাবে পাঠানো হয়েছে। ইতিমধ্যে ৮৩৭ জনের নমুনা পরীক্ষার রিপোর্ট সাতক্ষীরা সিভিল সার্জন কার্যালয়ে এসে পৌঁছেছে। এর মধ্যে ৫৮ জনের করোনা পজিটিভ ও বাকি সব রিপোর্ট নেগেটিভ এসেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *