ঢাকাThursday , 11 June 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

দেশের প্রয়োজনে সেনাবাহিনী বেড়ি বাঁধ নির্মাণসহ যেকোনো কাজ করবে: সাতক্ষীরায় সেনা প্রধান জেনারেল আজিজ আহমেদ

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 11 June 2020, 22:09

নিজস্ব প্রতিনিধি : সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ বলেছেন, দেশের প্রয়োজনে সেনাবাহিনী বেড়ি বাঁধ নির্মাণসহ যে কোন কাজ করবে। জাতীয় যে কোন কাজে আমরা না বলি না। সেনাবাহিনীর উপর জনগণের ও সরকারের আস্থা রয়েছে, তাই আমরা গর্বের সাথে সরকারের দেয়া নির্দেশনা মত বিশেষ পরিস্থিতিতে কাজ করে যাচ্ছি। দুর্যোগের সময় উপদ্রæত এলাকায় সেনাবাহিনী চিকিৎসা সেবা দিয়ে আসছে। বড় বড় ড্রেজিংয়ের কাজ, চট্টগ্রামের জলাবদ্ধতার মেগা প্রোজেক্ট সেনাবাহিনী করছে। সিরাজগঞ্জ ও জামালপুরে বাঁধ রক্ষার কাজ সেনাবাহিনী সফলভাবে করছে। উপক‚লীয় এলাকায় বেড়ি বাঁধ নির্মাণের কাজ সেনাবাহিনীর দায়িত্বে দিলে আগ্রহ সহকারে সেনাবাহিনী করবে বলে জানান সেনাপ্রধান।

তিনি বৃহস্পতিবার (১১ জুন) বেলা ১১ টায় সাতক্ষীরা সার্কিট হাউজে ঘূর্ণিঝড় আম্পানে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনের আগে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন।

জেনারেল আজিজ আহমেদ আরও বলেন, সুপেয় পানি সংকটেও সহায়তা করতে প্রস্তুত রয়েছে সেনাবাহিনী। সংশ্লিষ্টরা চাইলে ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট সরবরাহ করা হবে। এছাড়া ঘর নির্মাণসহ খাদ্য সহায়তাও দিয়ে যাচ্ছে সেনা সদস্যরা। মাসব্যাপী গর্ভবতী নারীদের চিকিৎসা সেবা দেবে সেনাবাহিনীর মেডিক্যাল কোরের সদস্যরা।

লকডাউনের বিষয়ে সেনা প্রধান বলেন, স্থানীয় প্রশাসনের প্রয়োজনে সেনাবাহিনী কাজ করছে করোনা পরিস্থিতি মোকাবেলায়। তারাই সিদ্ধান্ত নেবেন কতটুকু কঠোরতা প্রয়োজন। এর আগে তিনি হেলিকপ্টার যোগে সাতক্ষীরা স্টেডিয়ামে অবতরণ করে প্রথমে সাতক্ষীরা সার্কিট হাউসে সেনাবাহিনীর চিফ ইঞ্জিনিয়ার ও পানি উন্নয়ন বোর্ডের চিফ ইঞ্জিনিয়ারসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন।

পরে তিনি হেলিকপ্টার যোগে বেঁড়ি বাঁধ ভাঙন কবলিত এলাকা সাতক্ষীরার আশাশুনি ও খুলনার কয়রায় যান। এ সময় তার সাথে সেনাবাহিনীর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *