ঢাকাWednesday , 10 June 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কলারোয়ায় সমাজসেবা অফিসে বিধবা ভাতার টাকা প্রদান

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 10 June 2020, 22:53

কলারোয়া প্রতিনিধি : কলারোয়ার হেলাতলা ইউনিয়নের ৩শ’ ৩৩ জন বিধবা ও অসহায় স্বামী পরিত্যক্তা মহিলাদের ছয় মাসের ভাতার টাকা প্রদান করা হয়েছে। বুধবার (১০ জুন) সকাল ১০টা থেকে উপজেলা সমাজ সেবা কার্যালয় থেকে সোনালী ব্যাংকের কর্মকর্তারা এ ভাতার টাকা বিতরণ করেন। উপজেলা সমাজসেবা অফিস ও সোনালী ব্যাংক কর্মকর্তারা জানায়, উপজেলার হেলাতলা ইউনিয়নের ৩শ’ ৩৩ জন বিধবা ও অসহায় স্বামী পরিত্যক্তা তালিকাভুক্ত মহিলাদের মাঝে গত ৬ মাসের ভাতা বাবদ জনপ্রতি ৩ হাজার টাকা করে প্রদান করা হয়।

সরকারি নির্দেশনা মেনে এবং করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে সামাজিক দুরত্ব বজায় রেখে ৩শ’ ৩৩ জন ভাতা ভোগীদের মাঝে মোট ৯ লাখ ৯৯ হাজার টাকা ভাতা প্রদান করা হয়।

এ সময় উপজেলা সমাজসেবা কর্মকর্তা শেখ ফারুক হোসেনকে সাথে নিয়ে ভাতা প্রদান কার্যক্রম পরিদর্শন করেন সোনালী বাংক কলারোয়া শাখার ব্যবস্থাপক শেখ সালাউদদ্দীন চঞ্চল। এ সময় ভাতার টাকা নিতে আসা বিধবা ও অসহায় মহিলারা সুষ্ঠুভাবে কার্যক্রম পরিচালনার জন্য সন্তোষ প্রকাশ করেন। ভাতার টাকা প্রদান কার্যক্রম পরিচালনা করেন সোনালী বাংকের সিনিয়র অফিসার (ক্যাশ) আবুল কালাম আজাদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *