ঢাকাWednesday , 10 June 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

করোনাকালে গত দুই মাস ধরে সেঞ্চুরি একাডেমি সাতক্ষীরার উদ্যোগে বিনামূল্যে শাক সবজি বিতরণ অব্যহত

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 10 June 2020, 22:50

নিজস্ব প্রতিনিধি : করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে টানা দুই মাস ধরে বিনামূল্যে শাক সবজি বিতরণ অব্যাহত রেখেছে সেঞ্চুরি একাডেমি সাতক্ষীরা। সাতক্ষীরায় ২০০০ সালের ভয়াবহ বন্যায় স্বেচ্ছায় রুটি বানানো কর্মসূচি অভিজ্ঞতা কাজে লাগিয়ে ২০২০ সালের মহামারি করোনার সময় অসহায় গরিব খেটে খাওয়া ঘরবন্দি মানুষের পাশে সমন্বিত উদ্যোগে সেঞ্চুরি একাডেমির “বিনা মূল্য শাক সবজি বিতরণ” এর কার্যক্রম গত ৭ এপ্রিল থেকে শুরু করে নিয়মিত সাতক্ষীরা পৌরসভার ওয়ার্ড সহ বিভিন্ন ইউনিয়নে এ কার্যক্রম চলমান আছে।

এরই ধারাবাহিতায় ৬১তম দিনে বুধবার (১০ জুন) সকাল থেকে সীমিত আকারে সাতক্ষীরা সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের সামনে অসহায়, গরিব, দিনমজুর সহ সাধারণ মধ্যবিত্ত ৪শ’ ৭০ টি পরিবারের মাঝে বিভিন্ন আইটেমের তাজা শাক-সবজি বিনামূল্যে বিতরণ করা হয়। সামাজিক দূরত্ব বজায় রেখে, সুশৃঙ্খলভাবে প্রতিদিনের ন্যায় বুধবারেও সরাসরি কৃষকের কাছ থেকে শাক-সবজি কিনে তা সরাসরি অসহায় মানুষের মাঝে বিতরণ করা হয়।

এর ফলে কৃষক ও শাক-সবজির ন্যায্য মূল্য পাচ্ছে। কার্যক্রমটি বাস্তবায়নের ক্ষেত্রে নিরলস কাজ করে যাচ্ছে সেঞ্চুরি একাডেমির প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক এজাজ আহমেদ স্বপন, শেখ ইসতিয়াক আহমেদ, সালাহউদ্দীন রানা, রুহুল কুদ্দুস, শাহিন, মহাদেব, সিরাজুল ইসলাম প্রমুখ। বৃহস্পতিবার সকাল ১০ টায় সাতক্ষীরা সরকারি বালিকা বিদ্যালয়ের সামনে থেকে শাক-সবজি বিতরণ করা হবে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *