ঢাকাWednesday , 10 June 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

দেবহাটায় সাপমারা খাল দখলে মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের মানববন্ধন

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 10 June 2020, 22:27

পারুলিয়া প্রতিনিধি: পারুলিয়া সাপমারা খাল খনন শেষ না হতেই প্রভাবশালীদের দখলের কবলে পড়তে শুরু করেছে। আর এই দখলদারদের উচ্ছেদ করতে মানববন্ধন করেছে মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড সহ স্থানীয়রা। বুধবার সকাল ৯টা থেকে সাতক্ষীরা জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আয়োজনে পারুলিয়া-সখিপুর বাজার ব্রীজের উপর অবস্থান নিয়ে ঘন্টাব্যাপী মানববন্ধন করেন উপজেলার রাজনৈতিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ।

বক্তব্য রাখেন দেবহাটা উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জিএম স্পর্শ, জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আহŸায়ক আবু রাহান তিতু, উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি মিজানুর রহমান মিন্নুর, ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের বর্তমান সভাপতি সাইফুর রহমান সুমন, পারুলিয়া মৎস্য সেড কমিটির সভাপতি রজব আলী, সাধারণ সম্পাদক নাজমুল হোসেন প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, বর্তমান সরকারের ঐকান্তিক প্রচেষ্টায় ১৯ কোটি টাকা বরাদ্দে চলমান পুনঃখনন কার্যক্রমে যখন পারুলিয়া সাপমারা খালটি প্রাণ ফিরে পেতে শুরু করেছে, ঠিক তখনই সরকারের উন্নয়ন প্রচেষ্টাকে ¯øান করে সাপমারা খাল দখলে নিয়ে খালের অভ্যন্তরেই কংক্রিটের অবৈধ স্থাপনা নির্মাণ করে চলেছে সখিপুর বাজারের জনতা ফার্মেসীর মালিক প্রভাবশালী দেব কুমার বিশ্বাস ওরফে দেবু বিশ্বাস।

খাল দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ দেশের প্রচলিত নদী আইনের চরম অবমাননাকর এবং প্রকৃতি ও পরিবেশের জন্য হুমকি স্বরুপ হওয়া সত্তে¡ও, দেবহাটা উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার সাইদুর রহমানসহ গুটি কয়েক অসাধু ব্যক্তির প্রত্যক্ষ পরোক্ষ সহযোগিতায় মোটা টাকা ঘুষ লেনদেনের মাধ্যমে প্রশাসনের নাকের ডগায় প্রকাশ্যে সাপমারা খাল দখল করে কংক্রিটের অবৈধ স্থাপনা নির্মাণ করে চলেছে ওই প্রভাবশালী দেব কুমার বিশ্বাস।

এভাবে দখলদারিত্ব চলতে থাকলে আগামী কয়েক বছরের মধ্যে সাপমারা খালটি আবারো নাব্যতা হারিয়ে অস্তিত্ব সংকটে পড়তে পারে বলে আশংকা প্রকাশ করে বক্তারা আরো বলেন, ইতোপূর্বেও সাপমারা খালটি অবৈধ দখলদারদের দখল প্রবণতায় এবং নাব্যতা হারিয়ে অস্তিত্ব সংকটে পড়ায় সুদীর্ঘ সময় ধরে দেবহাটা উপজেলাবাসীকে জলাবদ্ধতাসহ তীব্র দুর্ভোগ পোহাতে হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *