নওয়াপাড়া (দেবহাটা) প্রতিনিধি: উপজেলা নওয়াপাড়া ইউনিয়নে ভিজিডির চাউল বিতরণ করা হয়েছে। বুধবার (১০ই জুন)সকাল ১০টায় নওয়াপাড়া ইউনিয়ন পরিষদের চত্বরে সামাজিক দুরুত্ব বজায় রেখে ৯ টি ওয়ার্ডে মোট ৫৭০ টি কার্ডধারী পরিবারের মাঝে ৩০ কেজি হারে চাউল বিতরণ করা হয়। বিতরণ কর্মসূচি উদ্বোধন করেন দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান মুজিবর রহমান।
এসময় তিনি বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সবসময় সাধারণ মানুষের কথা চিন্তা করেন। করোনা মোকাবেলায় সবাই সচেতন থাকবেন। আমাদের সংসদ সদস্য সাবেক স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডা. আ ফ ম রুহুল হক এম’পি মহাদয় সর্বক্ষণ আপনাদের খোঁজ খবর নিচ্ছেন। দেশের এই সংকট মুহুর্তে সাধারণ মানুষের জন্য কাজ করে যাচ্ছেন। উদ্বোধন কালে আরও উপস্থিত ছিলেন ইউপি সচিব মো. কামরুজ্জামান, ইউপি সদস্য মো. আবুল কাসেম, মো. আকবর আলী গাজী, মো. নুরুজ্জামান সরদার, মো. আসমাতুল্যা গাজী, মো. মিজানুর রহমান প্রমুখ।
