ঢাকাWednesday , 10 June 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

নওয়াবেঁকীতে চর দখলের অভিযোগ: প্রশাসনের হস্তক্ষেপ কামনা


June 10, 2020 10:11 pm
Link Copied!

নওয়াবেঁকীতে (শ্যামনগর) প্রতিনিধি: শ্যামনগরের নওয়াবেঁকী বাজার সংলগ্ন খোলপেটুয়া নদীর পশ্চিম ক‚লের বিশাল স্থান জুড়ে পাকা পিলার তুলে চলছে চর দখলের মহোৎসব। আম্ফানের তান্ডবে চূর্ণ-বিচূর্ণ যখন বেশিরভাগ স্থানের জনপদ, ঠিক তখনই কিছু সমিল ব্যবসায়ীরা অদৃশ্য শক্তির জোরে ভোগ দখল করতে মরিয়া হয়ে উঠেছে নদীর চর।

বিশাল এলকাজুড়ে নদী থেকে মাটি উত্তোলন করে সরকারি জায়গা দখলে ব্যস্ত সময় পার করছে তারা। নদীর চর থেকে মাটি উত্তোলনের বাধা দিলে মফিজুল নামের একজন স’মিল ব্যবসায়ী বলেন আমার মাটি কাটা বন্ধ হবে না আপনাদের যা করার করেন’ আমি সব জাইগায় ব্যাবস্থা করে রাখছি, আশপাশের সবাই তো তুলছে তাই আমিও তুলতেছি।

জানা গেছে জায়গা দখলের জন্য ভেকু মেশিন দ্বারা নদী থেকে অবৈধ উপায়ে মাটি উত্তোলন করার পরিকল্পনাও করছে তড়িঘড়ি দখলের কাজ সম্পন্ন করার জন্য। অন্যদিকে যাদের এই বিষয়টি দেখভাল করে ব্যবস্থা নেওয়ার কথা ছিল তারাই এখন নিশ্চুপ।

নদী থেকে মাটি উত্তোলন করে জায়গা দখল পায়তারা চালানোর ভিডিও ধারণ করতে গেলে দখলবাজ মফিজুল বলে- তোদের যা করার করিস, তোদের কে আছে ডাক আমার কাজ আটকাবে আমিও দেখবো। এলকাবাসি জানায়, এই দখলদারকে থামাতে হবে নইলে পরবর্তীতে আশপাশের অনেক স্থান দখলকারীদের হাতে চলে যাবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।