ঢাকাTuesday , 9 June 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আশাশুনিতে নতুন ৪ সহ ৬ ব্যক্তির নমুনা সংগ্রহ

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 9 June 2020, 22:33

নিজস্ব প্রতিনিধি : আশাশুনিতে করোনা পজিটিভ ২ ব্যক্তির ৩য় দফা ও নতুন ৪ ব্যক্তির নমুনা সংগ্রহ করা হয়েছে। মঙ্গলবার (০৯ জুন) স্যানিটারি ইন্সপেক্টর গোলাম মোস্তফার নেতৃত্বে নমুনা সংগ্রহকারী টিম এ ৬ ব্যক্তির নমুনা সংগ্রহ করেন। গোলাম মোস্তফা জানান, ঢাকায় কর্মরত একটি ঔষধ কোম্পানির রিপ্রেজেন্টেটিভ উপজেলা সদরের কোদন্ডা গ্রামের বিভূতি মিস্ত্রির ছেলে তন্ময় (৩৩) ও বৌমা রাধিকা (২২), চট্টগ্রামে কর্মরত সেনা সদস্য কাদাকাটি গ্রামের রফিকুল ইসলামের ছেলে রোকনুজ্জামান (৩০) ও স্বরাপপুর গ্রামের নিমাই দাসের ছেলে জগন্নাথ দাসের নমুনা সংগ্রহ করা হয়েছে। এছাড়া করোনা পজিটিভ তুয়ারডাঙ্গা গ্রামের সঞ্জয় গাইন ও কোদন্ডা গ্রামের ডবলু মোল্যার ৩য় দফার নমুনা সংগ্রহ করা হয়েছে। এ পর্যন্ত ১শ’ ২৭ ব্যক্তির নমুনা সংগ্রহ করা হলেও নতুন করে কেউ করোনা পজিটিভের খবর পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *