ঢাকাTuesday , 9 June 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সেঞ্চুরি একাডেমির উদ্যোগে শহরের স্বল্প আয়ের মানুষের মাঝে বিনা মূল্যে শাক সবজি বিতরণ

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 9 June 2020, 22:31

নিজস্ব প্রতিনিধি : সেঞ্চুরি একাডেমি সাতক্ষীরার উদ্যোগে বিনা মূল্যে শাক সবজি বিতরণ কার্যক্রম ৬০তম দিনে সরজমিনে পরিদর্শনে আসেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগ সভাপতি কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ সভাপতি সাবেক ছাত্রনেতা বাবু নির্মল রঞ্জন গুহ। ৬০ তম দিনে ৫শ’ ৯৭ পরিবারের মাঝে বিনামূল্যে শাক সবজি বিতরণ করা হয়। ২০০০ সালের বন্যায় স্বেচ্ছায় রুটি বানানো কর্মসূচির অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ২০২০ সালের করোনার সময় সমন্বিত কার্যক্রম গত এপ্রিলের ৭ তারিখ থেকে শুরু হওয়া বিনামূল্যে শাক সবজি বিতরণ (ঈদের কয়েকদিন ছাড়া) চলমান আছে।

বাজারে শাক সবজি সরবরাহ কম হওয়া ও লকডাউন শিথিল করায় শুধু মাত্র সাতক্ষীরা সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের সামনে থেকে সীমিত আকারে বিতরণ কার্যক্রম করা হয়। মঙ্গলবার (০৯ জুন) সর্বমোট ৫শ’ ৯৭টি পরিবারের জন্য বিনামূল্যে শাক সবজি বিতরণ করা হয়। বিতরণের তালিকায় ছিল পুঁইশাক, মিষ্টি কুমড়ো ও কলমি শাক। বুধবারও সকাল ১০টা থেকে একইভাবে শহরের স্বল্প আয়ের মানুষের মাঝে শাক সবজি বিতরণ করা হবে গার্লস স্কুলের সামনে থেকে সরবরাহ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *